আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

অধিকাংশ মেক্সিকান ও কানাডিয়ান পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ

অধিকাংশ মেক্সিকান ও কানাডিয়ান পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার অধিকাংশ মেক্সিকান ও কানাডিয়ান পণ্যের ওপর তার নতুন করে আরোপ করা ২৫ শতাংশ শুল্ক চার সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন।

মেক্সিকান সরকার যুক্তরাষ্ট্রে অভিবাসন-প্রত্যাশীদের ঢল নিয়ন্ত্রণে এবং প্রাণনাশী মাদক ফেন্টানিল চোরাচালান বন্ধ করতে কিভাবে সাহায্য করেছে তা মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামের কাছ থেকে সরাসরি জানার পর ট্রাম্প বৃহস্পতিবার মেক্সিকোর অধিকাংশ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য পিছিয়ে দেন।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, শুল্কের ওপর এই ছাড় ২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। এছাড়াও ২০১৮ সালে হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদের সময়ে মেক্সিকো ও কানাডার সাথে যে বানিজ্য চুক্তি হয়েছিল তার আওতায় যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি মেক্সিকোর পণ্য আমদানি করবে সেগুলোর ওপরও শুল্ক আরোপ করা হবে না।

কয়েক ঘণ্টা পর তিনি কানাডার ওপর নতুন করে আরোপ করা শুল্কও পিছিয়ে দেন।

এর আগে, বুধবার মেক্সিকো ও কানাডাতে প্রস্তুত যে সব গাড়ি যুক্তরাষ্ট্রে চালান করা হচ্ছে সেগুলোর ওপর আরোপ করা শুল্ক এক মাস পর্যন্ত স্থগিত করেন ট্রাম্প।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেন, তিনি প্রেসিডেন্ট শেইনবামের প্রতি শ্রদ্ধাবশত এবং সহায়তা করার জন্য মেক্সিকান পণ্যের ওপর শুল্কের ছাড় দিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক খুব ভালো। আমরা যুক্তরাষ্ট্রে অবৈধ বিদেশীদের এবং একইভাবে ফেন্টানলের প্রবেশ থামাতে সীমান্তে কঠিন পরিশ্রম করে যাচ্ছি।’

বৃহস্পতিবার এক বিবৃতিতে শেইনবাম বলেন, ‘আমরা সম্মত হয়েছি যে আমাদের কাজ ও সহযোগিতার ফলে আমাদের স্বায়ত্ত্বশাসনের প্রতি সম্মানের পরিকাঠামোর মধ্যেই আমরা অভূতপূর্ব সুফল পেয়েছি।’

পরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবারের ফোনালাপের সময়ে ট্রাম্প প্রথমে তার শুল্ক বহাল রাখতে চেয়েছিলেন।

তবে শেইনবাম বলেন, তিনি গত মাসে তার কিছু সাফল্যের দৃষ্টান্ত তুলে ধরেন, যেমন মেক্সিকো কিভাবে যুক্তরাষ্ট্রে ফেন্টানলের পাচার কমিয়ে এনেছে এবং মেক্সিকোর কর্তৃপক্ষ কিভাবে ২৯টি শীর্ষ ও সংগঠিত মাদক চোরাচালানিদের যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। এই অপরাধীদের যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চাইছিলেন। যুক্তরাষ্ট্রে মাদক দ্রব্যের চোরাচালান ও অভিবাসন-প্রত্যাশীদের ঢল থামাতে তিনি মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তে ১০ হাজার সৈন্যও পাঠিয়েছেন।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেয়া ভাষণে শুল্ক নিয়ে বিভ্রান্তির কথাটি স্বীকার করে ট্রাম্প বলেন, ‘শুল্ক হচ্ছে যুক্তরাষ্ট্রকে আবার ধনী করে তোলার প্রচেষ্টা, যুক্তরাষ্ট্রকে আবারো শক্তিশালী করা। একটু বিভ্রান্তি হবে কিন্তু আমরা ঠিক আছি। এটা এমন কিছু নয়।’

সূত্র : ভয়েস অফ আমেরিকা

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত