আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ঝড়-বন্যায় তিন লাখের বেশি মানুষ অন্ধকারে

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ঝড়-বন্যায় তিন লাখের বেশি মানুষ অন্ধকারে

শক্তি হারিয়ে কিছুটা দুর্বল হয়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আলফ্রেড। ঝড়ের তাণ্ডবে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে তিন লাখের বেশি মানুষ আজ রোববারও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে আছেন।

ঝোড়ো বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টিতে কোনো কোনো এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বন্যার পানি থেকে একজনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে। এ ছাড়া ঝড়ের মধ্যে একটি সামরিক যান দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ১৩ সেনাসদস্য।

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া আলফ্রেড গতকাল শনিবার উপকূলের কাছাকাছি এসে শক্তি হারিয়ে কিছুটা দুর্বল হয়ে যায়। পরে ক্রান্তীয় ঝড়ে রূপ নিয়ে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের কাছ দিয়ে উপকূল অতিক্রম করে।

ঝড়ের কারণে বিপদের ঝুঁকি ‘এখনো কাটেনি’ জানিয়ে কর্মকর্তারা আজও স্থানীয় লোকজনকে বাড়ির ভেতর সতর্ক অবস্থায় থাকতে বলেছেন।

ঝড়ে অনেক গাছ উপড়ে গেছে, অনেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, নিচু এলাকার রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, গতকাল তারা ৬১ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন। তিনি আগের দিন নিখোঁজ হয়েছিলেন। নিউ সাউথ ওয়েলসের ডোরিগোতে বন্যার পানিতে তাঁর গাড়ি আটকে গিয়েছিল।

জরুরি উদ্ধারকর্মীরা ওই ব্যক্তিকে তাঁর গাড়ি থেকে বের হয়ে নদীর তীরের একটি গাছে উঠতে দেখেছিলেন। কিন্তু পানির তোড় বেশি থাকায় উদ্ধারকর্মীরা তাঁর কাছে পৌঁছাতে পারেননি। একপর্যায়ে পানির তোড়ে ভেসে যান তিনি।

এ ঘটনার পরদিন গতকাল পুলিশ ওই এলাকায় একটি মৃতদেহ খুঁজে পায়। ধারণা করা হচ্ছে, মৃতদেহটি ভেসে যাওয়া ব্যক্তির।

গতকাল পৃথক দুর্ঘটনায় ১৩ সামরিক সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ব্রিসবেন থেকে ২০০ কিলোমিটার দক্ষিণের শহর লিসমোরে।

স্থানীয় কর্মকর্তারা বলেন, একটি সরু সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক উল্টে যায় ও সেটি আরেকটি ট্রাককে আঘাত করে।

রাজ্যের অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরুতে বলা হয়েছিল, এ দুর্ঘটনায় তাঁরা ৩৬ জনকে চিকিৎসা দিয়েছেন। পরে বলা হয়, সেখানে ৩৬ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন আহত হয়েছেন।

ঝড়ে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সামরিক বাহিনীর একটি দলকে লিসমোরে মোতায়েন করা হয়েছিল। আহত ব্যক্তিরা ওই দলের সদস্য।

আলফ্রেডের প্রভাবে গত শুক্রবার রাত থেকেই ব্রিসবেনে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি শুরু হয়। তবে গতকাল ঝড়টি দুর্বল হয়ে পড়ে এবং ব্রিসবেন ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব থেকে রক্ষা পায়। এর আগে ১৬ দিন ধরে সমুদ্রে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অস্ট্রেলিয়া উপকূলের দিকে ধেয়ে আসছিল আলফ্রেড।

 

সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত