আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইউক্রেনে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি

ইউক্রেনে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি

সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। ইউক্রেনে যুদ্ধবিরতি ও দেশটির খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছতে আজ মঙ্গলবারে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল সোমবার সৌদির উদ্দেশে রওনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। কিন্তু মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি অংশ নেবেন না। এ আলোচনায় রাশিয়ার কোনো প্রতিনিধি থাকছেন না।

এর আগে ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রতিনিধিদের সঙ্গে রুশ কর্মকর্তারা আলোচনা করেন। ওই আলোচনায় কিয়েভের কোনো প্রতিনিধি ছিলেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্বিতণ্ডা এবং এর জেরে ইউক্রেনে সামরিক ও গোয়েন্দা সহায়তা স্থগিতের পর প্রথমবারের মতো দুই দেশ আলোচনায় বসছে। সম্প্রতি ইউক্রেনে বিমান হামলাও জোরদার করেছে রাশিয়া। এতে করে বেড়েছে হতাহতের ঘটনা। 

ইউক্রেন ও মার্কিন প্রতিনিধিদের আলোচনার কেন্দ্রে থাকবে দ্বিপক্ষীয় খনিজ সম্পদ চুক্তি ও কীভাবে যুদ্ধ বন্ধ করা যায়, সে বিষয়টি। এর আগে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদে জড়ান প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, তারা যুদ্ধবিরতিতে রাজি। তবে রাশিয়া যে আর কখনও এ ধরনের হামলা চালাবে না, তার নিশ্চয়তা যুক্তরাষ্ট্রকে দিতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে কোনো সমঝোতা এখনও হয়নি। 

জেলেনস্কি বলেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি থাকছেন না। ইউক্রেনের পক্ষে থাকবেন চিফ অব স্টাফ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে সামরিক বাহিনীর কর্মকর্তারা। সামাজিক মাধ্যমে পোস্টে জেলেনস্কি লেখেন, ‘আমরা গঠনমূলক আলোচনায় অঙ্গীকারবদ্ধ। আমরা আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপের বিষয়ে আশাবাদী।’  ‘যদি টেবিলে বাস্তবিক প্রস্তাব থাকে, তাহলে দ্রুত ও কার্যকরভাবে এগোতে হবে।’ 

মার্কিন কর্মকর্তারা বলছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে কিয়েভ বাস্তবিক মতৈক্যে পৌঁছতে পেরেছে কিনা, সেটা নিশ্চিত হতেই জেদ্দায় তাদের বৈঠকের পরিকল্পনা। ‘কোনো কিছুতে ছাড় দিতে রাজি নই, অথচ বলছি– শান্তি চাই। এভাবে বলা যায় না।’ আরেক মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা দেখতে চাচ্ছি, ইউক্রেনীয়রা আসলেই শান্তি চায় কিনা।’ 

ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর প্রত্যাশা, এ আলোচনা ফলপ্রসূ হবে। তিনি জানান, ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। সেটি আবার চালু হচ্ছে। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ আলোচনার আয়োজন করেছেন মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেন, শান্তি ও যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো তৈরির লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। 

জেলেনস্কির দাবি, প্রাথমিকভাবে যুদ্ধবিরতি যেন শুধু আকাশ ও সাগরে হয়। সেই সঙ্গে বন্দিবিনিময় করা হয়। এর মাধ্যমে যুদ্ধ বন্ধে রাশিয়ার অঙ্গীকারের পরীক্ষা হয়ে যাবে। মস্কো সাময়িক যুদ্ধবিরতির ধারণাকে উড়িয়ে দিয়েছে। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে রাশিয়া একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এইদিকে যুদ্ধবিরতি নিয়ে যখন আলোচনা চলছে, তখন ইউক্রেনে হামলা বাড়িয়েছে রাশিয়া। গত শুক্রবার পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর আঘাতটি আসে শুক্রবার শেষ রাতে দোনেতস্কের দব্রোপিলিয়ায়। সেখানে রুশ হামলায় ১১ জন নিহত ও ৪০ জন আহত হন। হতাহতের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত