আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

বিশ্বের অস্ত্র রপ্তানিতে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র

বিশ্বের অস্ত্র রপ্তানিতে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র

বিশ্বের অস্ত্র রপ্তানিতে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও দেশটির অস্ত্র সরবরাহের প্রধান ক্রেতা ইউরোপীয় ন্যাটোভুক্ত দেশ ও মধ্যপ্রাচ্য।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, গত চার বছরে বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অস্ত্র রফতানি ৩৫ শতাংশ থেকে বেড়ে ৪৩ শতাংশে পৌঁছেছে। যা দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সের তুলনায় প্রায় চারগুণ বেশি এবং তৃতীয় থেকে নবম স্থানে থাকা দেশগুলোর সম্মিলিত রফতানির সমান।

আরেকদিকে গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে অস্ত্র সরবরাহ করেছে। এই সময়ে ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর অস্ত্র আমদানি ৫২ শতাংশ থেকে বেড়ে ৬৪ শতাংশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে তাদের অস্ত্র আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১০৫ শতাংশ।

গত ২০ বছরে মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে ইউরোপ যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতায় পরিণত হয়েছে। ২০২০-২০২৪ সালের মধ্যে ইউরোপে মার্কিন অস্ত্র রফতানি ৩৫ শতাংশ বৃদ্ধি পায়, যেখানে একই সময়ে মধ্যপ্রাচ্যে এই হার ছিল ৩৩ শতাংশ।

এসআইপিআরআইর গবেষক পিটার ওয়াইজম্যান জানায়, ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো অস্ত্র আমদানির ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে এবং নিজস্ব প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অস্ত্র সরবরাহের সম্পর্ক এখনো দৃঢ়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত