আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

অরল্যান্ডোর হামলাকারী কে এই মতিন, কী ছিলো তার উদ্দেশ্য?

অরল্যান্ডোর হামলাকারী কে এই মতিন, কী ছিলো তার উদ্দেশ্য?

ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামী নৈশক্লাবে হামলাকারী ওমর মীর সিদ্দিক মতিন বাস করতেন ফ্লোরিডায়। ২৯ বছর বয়সী ওমর মতিনের জন্ম নিউইয়র্কে। তিনি রবিবার গুলি করে ৫০ জনকে হত্যা করেন। এ ঘটনায় আহত হন আরো ৫৩ জন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা।

মতিনকে ‘ঘৃণায় পূর্ণ’ এক ব্যক্তি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এফবিআইর অরল্যান্ডো প্রধান রন হপার জানান, মতিন তার সহকর্মীদের সম্ভাব্য সন্ত্রাসী সংশ্লিষ্টতা নিয়ে অবমাননাকর মন্তব্য করলে ২০১৩ সালে প্রথম তারা তার সম্পর্কে অবগত হন।

সে সময় তারা মতিনকে দুইবার জেরা করেন। এ  সময় অন্যান্য প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারও নেয়া হয়। তার গতিবিধির ওপর নজরদারি এবং তার অতীত পর্যালোচনা করে দেখা হয়।

‘শেষ পর্যন্ত আমরা তার মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ না পেয়ে তদন্তের ইতি টানি,’ বলছিলেন হপার।

এরপর ২০১৪ সালে আবার মতিনকে জেরা করে এফবিআই। তখন সিরিয়ার নুসরা ফ্রন্টের ভিডিওতে হাজির আমেরিকান আত্মঘাতী মনির মোহাম্মদ আবুসালহার সাথে তার সম্ভাব্য সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

হপার বলেন, এফবিআই দেখতে পায় যে আবুসালহার সঙ্গে মতিনের যোগাযোগ ছিল সামান্যই এবং তা কোনো তাৎপর্যপূর্ণ হুমকি নয়। এরপর উভয় তদন্তেরই ইতি টানা হয়।

আগ্নেয়াস্ত্র দপ্তরের মুখপাত্র ট্রেভর ভেলিনর বলেন, মতিন গত কয়েক দিনে আইনসম্মত পন্থায়ই দুটি অস্ত্র কেনেন, যা দিয়ে তিনি গতকালের ওই হামলা চালান বলে ধারণা করা হচ্ছে।

এফবিআইর নজরদারিতে থাকা মতিন কিভাবে আগ্নেয়াস্ত্র কিনতে পারল জানতে চাইলে হপার বলেন,  তদন্ত চালিয়ে যাওয়ার মত কোনো উপাদান আর ছিল না।

নিরাপত্তারক্ষী


মতিন নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন। এই চাকরি পেতে তাকে আইন অনুযায়ী আট ঘণ্টার অস্ত্রের প্রশিক্ষণ নিতে হয়েছে।

এক বিবৃতিতে জিফোরএস তাকে নিয়োগ দেয়ার কথা স্বীকার করেছে।

‘অরল্যান্ডো নাইটক্লাবের বিয়োগান্তক ঘটনায় আমরা শোকাহত এবং মর্মাহত। আমরা নিশ্চিত করতে পারি যে ২০০৭ সালের ১০ সেপ্টেম্বর থেকে মতিন জিফোরএসে কর্মরত ছিলেন,’ বিবৃতিতে জানায় কোম্পানিটি।

কোম্পানিটি জানায়, এ ব্যাপারে তারা এফবিআইসহ আইন প্রয়োগকারী সংস্থার তদন্তে পূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছে।

ধর্মের কারণে হামলা নয়

হপার জানান, মতিনের সাথে ইসলামিক স্টেট কিংবা দেশি বা বিদেশি কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

তবে এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মতিনের বাবা সিদ্দিক মতিন বলেন, ফ্লোরিডার পাশের মিয়ামি সফরকালে মতিন তার স্ত্রী এবং সন্তানের সামনে দুজন সমকামী পুরুষকে চুম্বন করতে দেখেন। এতে তিনি ক্ষিপ্ত হন।

তিনি বলেন, তার সন্তান এমন কিছু করবে তা তাদের জানা ছিল না এবং ‘ এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই’।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত