আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

চীনে জন্মহার বাড়ানোর জন্য ভাতা ও বিনা মূল্যে দুধ বিতরণ

চীনে জন্মহার বাড়ানোর জন্য ভাতা ও বিনা মূল্যে দুধ বিতরণ

চীনের ইনার মঙ্গোলিয়ার রাজধানী হোহহট এই মাসে শিশুর দেখভাল-সংক্রান্ত বেশকিছু ভাতা ঘোষণা করে এবং নতুন মায়েদের সুবিধার্থে প্রতিদিন বিনা মূল্যে এক কাপ দুধ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন প্রদেশ জন্মহার বাড়ানোর লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে।

গত সোমবার সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের ২০টিরও বেশি প্রাদেশিক প্রশাসন শিশু যত্ন ভাতা চালু করেছে। নীতিনির্ধারকরা তরুণ দম্পতিদের বিয়ে ও সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করতে এসব ভাতা চালুর দিকে জোর দিচ্ছেন। ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমেছে, আর বিয়ের সংখ্যা কমেছে এক-পঞ্চমাংশ, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পতন। ফলে চীন এক নজিরবিহীন জনসংখ্যাগত সংকটের মুখোমুখি হচ্ছে। মূলত ১৯৮০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কঠোর এক সন্তান নীতির প্রভাব, দ্রুত নগরায়ণ এবং উচ্চ ব্যয়ের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ২০২১ সাল থেকে দম্পতিদের তিনটি পর্যন্ত সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হলেও জন্মহার বাড়ছে না। 

চলতি মাসের শুরুতে চীনের বার্ষিক সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী লি কিয়াং জন্মহার বাড়াতে শিশু যত্ন ভাতা ও বিনা মূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষার ঘোষণা দেন। গত রবিবার প্রকাশিত অভ্যন্তরীণ ভোক্তা খাতের উন্নয়ন পরিকল্পনায় বলা হয়, কর্তৃপক্ষকে শিশু যত্ন ভাতা ব্যবস্থা নিয়ে গবেষণা ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। হোহহট নগর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম সন্তানের জন্য এককালীন ১০ হাজার ইউয়ান (প্রায় ১ হাজার ৩৮৩ মার্কিন ডলার) দেওয়া হবে। দ্বিতীয় সন্তানের জন্য পাঁচ বছর পর্যন্ত প্রতি বছর ১০ হাজার ইউয়ান করে দেওয়া হবে। তৃতীয় সন্তানের জন্য বার্ষিক ১০ হাজার ইউয়ান দেওয়া হবে, যা সন্তানের ১০ বছর বয়স পর্যন্ত চালু থাকবে। এই ভাতার পরিমাণ স্থানীয় অধিবাসীদের বার্ষিক গড় আয়ের প্রায় দ্বিগুণ।
 
এছাড়াও, 'এক কাপ দুধ মাতৃত্বকালীন যত্ন কর্মসূচি' নামে একটি প্রকল্প চালু করা হয়েছে, যার আওতায় ১ মার্চের পর সন্তান জন্ম দেওয়া সব মা প্রতিদিন বিনা মূল্যে এক কাপ দুধ পাবেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত