আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নৃশংস হামলার পর গাজায় ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করেছে

নৃশংস হামলার পর গাজায় ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করেছে

চলতি সপ্তাহে ব্যাপক বিমান হামলা চালানোর পর এবার গাজায় স্থল অভিযান বাড়ানোর কথা জানালো ইসরায়েলি বাহিনী। গত বুধবার (১৯ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা গাজায় স্থল অভিযান শুরু করেছে। বিশেষ করে গাজায় একটি ভূখণ্ড দখল নিতে তারা এই অভিযানের ঘোষণা দিয়েছে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, মধ্য গাজায় একটি বাফার জোনের দখল নিতে তারা স্থলসেনা পাঠিয়েছে। সেইসঙ্গে বিমানবাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে।

এর আগে গত সোমবার পূর্ব গাজার জনসাধারণকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। তখনই বিশেষজ্ঞরা মনে করেন, গাজা স্ট্রিপে আবার স্থলসেনা পাঠাবে ইসরায়েল। 

জার্মানসংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার থেকেই ইসরায়েলের স্থলসেনা সেখানে ঢুকতে শুরু করেছে। পরবর্তী সময়ে গতকাল বুধবার ইসরায়েল জানিয়েছে, মধ্য গাজার একটি বাফার জোনের দখল নিতেই সেখানে স্থলসেনা অভিযান চালাচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়, যে অঞ্চলে ইসরায়েলের সেনা অভিযান চালাচ্ছে, তার নাম নেটজারিম করিডোর। এই করিডোরই গাজাকে উত্তর এবং দক্ষিণে বিভক্ত করে। গাজায় আক্রমণ চালানোর সময় ইসরায়েল এই অঞ্চলটি দখল করেছিল। কিন্তু সংঘর্ষ-বিরতি চুক্তির সময় সেখান থেকে সেনা সরিয়ে নেয় তারা। এবার আবার সেখানে সেনা মোতায়েন করলো ইসরায়েল। যা সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে।

এইদিকে গত বুধবারেও রাতভর গাজায় বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলের বিমান বাহিনী। তারা জানিয়েছে, হামাসের পরিকাঠামোগুলি লক্ষ্য করেই এই আক্রমণ চালানো হয়েছে। 

তবে হামাসের পক্ষ থেকে বলা হয়, হামলায় বহু সাধারণ মানুষ নিহত হয়েছেন। তাদের হিসাব অনুযায়ী শুধু বুধবারেই ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশু আছে। 

আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৪৩৬ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ১৮৩ জন শিশু। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত