আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মানুষ মারার অপরাধে ১৮ সিংহ কাঠগড়ায়

মানুষ মারার অপরাধে ১৮ সিংহ কাঠগড়ায়

ভারতের গুজরাটের গির জঙ্গলে একটি মানুষখেকো খুঁজতে ১৮টি সিংহকে আটক করেছে কর্তৃপক্ষ।
সম্প্রতি সিংহের হামলায় তিনজনের মৃত্যুর পর জঙ্গলের সিংহদের গণহারে আটক করা হচ্ছে।
বন কর্মকর্তারা বলছেন পায়ের ছাপ এবং মল-মূত্র পরীক্ষা করে "অপরাধী" সিংহটিকে সনাক্ত করার চেষ্টা করছেন তারা।
সনাক্ত করার পর সিংটিকে আজীবনের জন্য চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হবে। অন্যদের ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
গুজরাটের গির অভয়ারণ্য এশিয় সিংহের একমাত্র আবাসস্থল।
সম্প্রতি জঙ্গলের সীমানার বাইরে ছয়টি পৃথক সিংহের হামলা হয়েছে এবং ঐ সব হামলায় তিনজন মারা গেছে।
গুজরাটের শীর্ষ বন কর্মকর্তা জে এ খান বলেছেন সিংহগুলোকে গত দুই মাস ধরে আটক করে ভিন্ন ভিন্ন খাঁচায় রেখে পরীক্ষা করা হচ্ছে।
"আমাদের মনে হচ্ছে অপরাধী সিংটিকে আমরা সনাক্ত করতে পেরেছি..তবে আরো কিছু পরীক্ষার জন্য অপেক্ষা করছি।"
বন্য-পশু বিশেষজ্ঞ রুচি দেব বিবিসিকে বলেছেন, পায়ের ছাপ এবং মল-মূত্র দিয়ে সিংহের আচরণ সনাক্ত করা যায়।
"সেই সাথে খাঁচায় সিংহগুলোর আচরণও পর্যবেক্ষণ করা হচ্ছে, মানুষখেকো হয়ে গেলে সিংহেরা মানুষ দেখলে হিংস্র হয়ে ওঠে।"
বিশেষজ্ঞরা মনে করেন, গিরের জঙ্গলে সিংহের সংখ্যা বাড়তে থাকায় সিংহদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দিচ্ছে।
গুজরাটের সাবেক প্রধান বন কর্মকর্তা গোবিন্দ প্যাটেল বিবিসিকে বলেছেন, গিরের অভয়ারণ্যে এখন ২৭০টির মত সিংহ রয়েছে। সংখ্যা বাড়ার ফলে কিছু সিংহের দল মূল জঙ্গলের বাইরে গিয়ে থাকার চেষ্টা করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত