আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ছড়িয়ে পড়েছে ২০টিরও বেশি দাবানল

ছড়িয়ে পড়েছে ২০টিরও বেশি দাবানল


দক্ষিণ কোরিয়ায় ২০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শনিবার (২২ মার্চ) কমপক্ষে তিন জন অগ্নিনির্বাপক কর্মী এবং একজন সরকারি বনকর্মীর মৃত্যুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।


সিউল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সানচেং কাউন্টিতে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া দাবানল ভয়াবহ আকার ধারণ করছে। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। শনিবার সন্ধ্যায় সবশেষ ৫০০ হেক্টর এলাকা পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।


কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভানোর জন্য প্রায় ১ হাজার ৬০০ দমকলকর্মী, ৩৫টি হেলিকপ্টার এবং বহু যানবাহন মোতায়েন করা হয়েছে। তবে পাহাড়ি অঞ্চল এবং তীব্র বাতাস থাকা এখন পর্যন্ত আগুনের মাত্র ৩৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

66
দক্ষিণ কোরিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত


কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৫টি গ্রামের ২০০ জনেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মোক সংশ্লিষ্ট সংস্থাগুলোকে 'দ্রুত আগুন নেভানোর জন্য সমস্ত উপলব্ধ সরঞ্জাম এবং কর্মীদের একত্রিত করার' নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সরকার উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশ এবং উলসানা শহরকে দুর্যোগপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে।

 

কোরিয়া বন পরিষেবা জানিয়েছে, মধ্য ও দক্ষিণ প্রদেশের আরও বেশ কয়েকটি এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশ, বুসান এবং দাইজিয়নসহ ১২টি স্থানে 'গুরুতর' অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে, যা এর সর্বোচ্চ স্তর।

আগুনের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মহাসড়কের বেশ কয়েকটি অংশ বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর উলসান এবং বুসানকে সংযুক্তকারী একটি অংশও রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত