আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে নতুন করে হামলা চালাল ইসরায়েল

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে নতুন করে হামলা চালাল ইসরায়েল

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো এই হামলায় দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

এক বছর ধরে ইসরায়েলি বাহিনী এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলা সংঘাতের পর গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু সেই চুক্তির পর এবারই প্রথমবার লেবাননে হামলা চালাল ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, গত শনিবার সকালে লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ছয়টি রকেট ছোড়া হয়। এর মধ্যে তিনটি সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে। রকেট হামলার জবাবে ইসরায়েল হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

কিন্তু হিজবুল্লাহ রকেট হামলার অভিযোগ অস্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, তারা যুদ্ধবিরতি মেনে চলছে এবং ইসরায়েলে কোনো হামলা চালায়নি। শনিবারের রকেট হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলের বিনত্ জাবেলি ও তুলিনে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়াও বন্দরনগরী টায়ারে পাঁচজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় বিমান হামলার পাশাপাশি কামান থেকে গোলাবর্ষণও করেছে।

কাতারের হামাদ বিল খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত মনে করেন, ইসরায়েল এই হামলা চালিয়ে লেবাননের সরকারকে চাপে রাখতে চাইছে। তিনি আল-জাজিরাকে বলেন, "যত দিন লেবাননে ইসরায়েলি দখলদারি চলবে, তত দিন প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ।"

এর আগে সোমবার ফিলিস্তিনের গাজা উপত্যকায়ও যুদ্ধবিরতি ভেঙে হামলা চালায় ইসরায়েল। পাঁচ দিনে ইসরায়েলি হামলায় ৬৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শতাধিক শিশু রয়েছে।

ইসরায়েলের এই ধরনের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ। তবে এই নিন্দার মধ্যেই লেবাননে নতুন করে হামলা চালাল ইসরায়েল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত