আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ফ্লোরিডার ডিজনি রিসোর্টে কুমির দু’বছরের শিশু তেনে নিয়েছে গেছে

ফ্লোরিডার ডিজনি রিসোর্টে কুমির দু’বছরের শিশু তেনে নিয়েছে গেছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডিজনি রিসোর্টে লেকের পাড়ে বসে থাকা দুই বছর বয়সী একটি শিশুকে  পানিতে টেনে নিয়ে গেছে কুমির। পুলিশে এখন কুমিরটির সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, অরল্যান্ডোর ডিজনি গ্রান্ড ফ্লোরিডিয়ান রিসোর্ট অ্যান্ড স্পার সেভেন সিজ ল্যাগুনের পাড়ে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
বালকটির বাবা সঙ্গে সঙ্গে পানিতে নেমে কুমিরের চোয়াল থেকে ছেলেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন বলে জানায় পুলিশ।
পুলিশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের ৫০ জনের একটি দল বালকটির সন্ধান করছে। পুলিশের মুখপাত্র জেফ উইলিয়ামসন বলেন, “আমরা একটি ছোট্ট বালককে খুঁজছি। আশা করছি পরিবারটিকে কিছুটা স্বস্তি দিতে পারব।”
এখন পর্যন্ত লেকটি থেকে চারটি কুমির ধরে সেগুলোকে হত্যা করে পরীক্ষা করা হয়েছে। কিন্তু সেগুলোর পেটে বালকটিকে খেয়ে ফেলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা উইলিয়ামসন জানান, “কৃত্রিম লেকটির যেখানে এ দুর্ঘটনা ঘটে সেখানে ‘নো সুইমিং’ লেখা বিপদ সংকেত টানানো ছিল। তারপরও বালকটি পানির একেবারে কাছে চলে যায়। ছেলেকে বাঁচাতে কুমিরের সঙ্গে লড়াই করতে গিয়ে বালকটির বাবা হাতে আঘাত পেয়েছেন।”
রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তরা জানান, ফ্লোরিডা জুড়ে জলাজঙ্গল, নদী ও লেকে কুমির বাস করে।
এরকম কুমিরের আক্রমণও সেখানে প্রায়ই ঘটে। ১৯৪৮ সাল থেকে এপর্যন্ত কুমিরের আক্রমণে ফ্লোরিডায় ২২ জন মারা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত