আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বন্দুক হামলায় ব্রিটিশ এমপি নিহত

বন্দুক হামলায় ব্রিটিশ এমপি নিহত

বন্দুক হামলা ও ছুরিকাঘাতে যুক্তরাজ্যের এক নারী সংসদ সদস্য (এমপি) নিহত হয়েছেন। বন্দুক হামলায় গুরুতর আহতের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ প্রধান ডি কলিন্স তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

নিহত এমপির নাম জো কক্স। বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা লিডস শহরের অদূরে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর এমপি জো কক্স মেঝেতে পড়ে যান। তার শরীর থেকে রক্ত ঝরছিল। এ হামলায় আর একজন সামান্য আহত হয়েছে।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, জো কক্সের ওপর হামলার সন্দেহে ব্রিস্টলের মার্কেট স্ট্রিট থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তবে এখনো তার ওপর হামলার কারণ সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।

হামলার পর জো কক্সকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে লিডসের একটি হাসপাতালে নেওয়া হয়। এ সময় সেখানে পুলিশদের পাহারা দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী একজন ক্যাফে মালিক ক্লার্ক রথওয়েল জানান, তিনি স্বজোরে ফেঁটে পড়ার মতো শব্দ শুনতে পান, একটি বড় বেলুন ফাঁটলে যেমন শব্দ হয়, তেমন। ঘটনাস্থলে একজন পঞ্চার্ধ্বো ব্যক্তিকে বন্দুক হাতে দেখতে পান তিনি।

ক্লার্ক রথওয়েলের ভাষ্যমতে, এমপি জো কক্সকে দুই বার গুলি করেন বন্দুকধারী। প্রথমবার গুলি করার পর তিনি মেঝেতে পড়ে যান। এরপর দ্বিতীয় বার তার মুখের দিকে গুলি করেন লোকটি।

এক ব্যক্তি বন্দুকধারীর দিকে এগিয়ে এলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে হামলাকারী তার পকেট থেকে ছুরি বের করে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় ভয়ে চিৎকার করে লোকজন ছুটে পালায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত