আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণা

ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণা

ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে 'বিশেষ উদ্বেগের দেশ' হিসাবে মনোনীত করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (USCIRF)। সেই সঙ্গে একজন প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা 'র'-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে।


মঙ্গলবার (২৫ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে কমিশন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ২০২৪ সালেও ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির অবনতি অব্যাহত ছিল। কারণ, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ এবং বৈষম্য বৃদ্ধি পেয়েছে।


এতে বলা হয়েছে, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গত বছরের নির্বাচনী প্রচারণার সময় মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিল।

কমিশন আরও বলেছেন, সাংবাদিক, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের গোষ্ঠীসহ যারা ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলো নিয়ে কথা বলেছেন - তারা কনস্যুলার পরিষেবা বঞ্চিত, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ড বাতিল, সহিংসতার হুমকি এবং নজরদারির মতো প্রতিশোধের মুখোমুখি হয়েছেন।


২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের ওপর ভারতের 'পরিকল্পিত হামলার অভিযোগ' মার্কিন-ভারত সম্পর্কের একটি ভাঙন হিসেবে দেখা দিয়েছে। ওয়াশিংটন প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছে। যদিও ভারত শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তার জন্য হুমকি এবং জড়িত থাকার কথা অস্বীকার করে।

গত বছরের এপ্রিলে নরেন্দ্র মোদি মুসলিমদের 'অনুপ্রবেশকারী' হিসেবে উল্লেখ করেছিলেন। বলেছিলেন এদের 'বেশি সন্তান' রয়েছে।

মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনেও সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সংখ্যালঘু নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে।

তবে এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন কমিশনের প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, মার্কিন কমিশনিটি 'পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মূল্যায়ন জারি করার নিজস্ব ধরণ' অব্যাহত রেখেছে। গণতন্ত্র এবং সহনশীলতার আলোকবর্তিকা হিসেবে ভারতের অবস্থানকে দুর্বল করার প্রচেষ্টা সফল হবে না।

তথ্যসূত্র: রয়টার্স, আরটি

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত