আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

৭০ জনকে বাঁচানো ইমরান এখন অরল্যান্ডোর নায়ক

৭০ জনকে বাঁচানো ইমরান এখন অরল্যান্ডোর নায়ক

আর পাঁচটা দিনের মতো শনিবার রাতেও পালস নাইটক্লাবে ডিউটি ছিল তার। ইমরান ইউসুফের কানে আচমকাই একটানা গুলির শব্দটা এসেছিল।


মার্কিন নৌসেনার নাবিক ছিলেন। সন্ত্রাস-বিধ্বস্ত আফগানিস্তানে বেশ কয়েক বছর কাটাতেও হয়েছিল চাকরি সূত্রে। সদ্য নাবিকের চাকরি থেকে অবসর নিয়ে পালসে বাউন্সার হিসেবে যোগ দিয়েছিলেন বছর চব্বিশের ইমরান।


তাই প্রথম চার রাউন্ড গুলির শব্দ শোনার পরেই তার বুঝতে অসুবিধা হয়নি যে ‘হাই ক্যালিবার’ বন্দুক থেকে গুলি চলছে নাইটক্লাবে। মুহূর্তে হামলার বিষয়টি বুঝতে পেরে যান তিনি।


ছুটে এসে ক্লাবের বহু সদস্যের প্রাণ বাঁচিয়েছিলেন সে রাতে। আর তাকেই এখন নায়ক হিসেবে বরণ করে নিয়েছে গোটা অরল্যান্ডো।


ইমরানের সাহসিকতার কাহিনি এখন লোকের মুখে মুখে ঘুরছে। তাতে অবশ্য বেশ বিব্রতই তিনি। তার ফেসবুক পেজে খুব সম্প্রতি একটা স্ট্যাটাস আপডেট দিয়েছেন তিনি।


লিখেছেন, ‘আমায় অনেকেই নায়কের আসন দিচ্ছেন দেখছি। কিন্তু আমি তখন যা করেছি, সেটা একটা ঘটনার প্রতিক্রিয়া মাত্র।’


পুলিশ জানিয়েছে, সে রাতে কমপক্ষে ৭০ জনের প্রাণ বাঁচিয়ে তাদের নাইটক্লাব ছেড়ে পালাতে সাহায্য করেছিলেন ইমরান।


অভিযুক্ত মতিনকে কি মাঝে মধ্যেই দেখা যেত কিনা ইমরান এ নিয়ে বিশেষ কিছু জানাতে পারেননি।


তবে ক্লাবের মালিকের পক্ষ থেকে তার মুখপাত্র সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন, মতিন ওই নাইটক্লাবের সদস্য ছিল না। কয়েকবার হয়তো সে ওই ক্লাবে যেতে পারে, কিন্তু নিয়মিত সে পালসে যেত না।


বৃহস্পতিবার বিভিন্ন মার্কিন পত্রিকায় অবশ্য মতিনের বর্তমান স্ত্রী নুরকে উদ্ধৃত করে এ খবরই বেরিয়েছে যে পালসের সদস্য ছিল মতিন। নিয়মিত সেখানে যেতেন তার স্বামী। নুর অবশ্য এটাও দাবি করছেন যে গত শনিবার রাতে মতিনকে গাড়ি করে তিনিই পালসের সামনে ছেড়ে এসেছিলেন।


তা হলে সোজা এসে পুলিশকে জানাননি কেন এমন প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। নুর সালমানের এ আচরণই ভাবিয়ে তুলছে এফবিআইকে।


তদন্তের মুখ এখন তাই নুরের দিকেই ঘোরাতে চাইছেন তারা। নুরের পারিবারিক তথ্য জানারও চেষ্টা চলছে।


গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানাচ্ছে, খুব শীঘ্রই মামলা করা হতে পারে তার বিরুদ্ধে। নুর যে মতিনের হামলার কথা ভাল ভাবেই জানতেন, তা মোটামুটি প্রমাণিত।


এই হামলার জন্য বন্দুক কেনার সময়ও মতিনের সঙ্গেই ছিলেন তিনি। সে গোয়েন্দাদের আশঙ্কা যদি সত্য হয়ে থাকে সে ক্ষেত্রে ক্ষেত্রে তথ্য গোপন, গণহত্যা-সহ একাধিক অভিযোগ আনা হতে পারে তার বিরুদ্ধে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত