আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ঈদের নামাজ পড়তে পারেননি ইমরান খান

ঈদের নামাজ পড়তে পারেননি ইমরান খান

টানা তৃতীয়বারের মতো ঈদুল ফিতর কারাগারেই কাটালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি পিটিআই প্রতিষ্ঠাতা।


পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ - এর এক প্রতিবেদনে প্রকাশ, ঈদের নামাজ আদায় করতে পারেননি ইমরান খান। কঠোর নিরাপত্তার কারণে তাকে ঈদের জামাতে শরিক হতে দেওয়া হয়নি।  


সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে,  আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে পাকিস্তানে। এদিন কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও নিরাপত্তার কারণে ইমরান খান সেই নামাজে অংশ নিতে পারেননি। তার স্ত্রী বুশরা বিবিও একই কারাগারে বন্দি আছেন। তিনিও এদিন নিজ সেলে অবস্থান করেন। তবে কারাগারের অন্যান্য বন্দি, বিচারাধীন বন্দি এবং কারা কর্মকর্তারা অবশ্য ঈদের নামাজে অংশ নিয়েছেন।

ঈদুল ফিতরের নামাজ আদায় করতে না দিলেও ঈদ উপলক্ষে ইমরান খানকে কিছু উপহার দিয়েছে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। সেগুলোর মধ্যে ছিল- চার সেট নতুন পোশাক, এক জোড়া জুতা ও একটি কোমরকোট।

ইমরানের দলের নেতা-কর্মী ও সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ প্রতিহত করতে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ।

কারাগারের আশপাশে ৮টি অতিরিক্ত চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। এছাড়া প্রায় ২০০ নিরাপত্তা কর্মকর্তা ও কর্মী মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের অ্যান্টি-রায়ট গিয়ার সরবরাহ করা হয়েছে। একটি রিজার্ভ ফোর্সও মোতায়েন করা হয়েছে।

ঈদের দুদিন আগে, ইমরান খানকে বই সরবরাহ করতে এবং তাকে তার সন্তানদের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে প্রক্রিয়াগত জটিলতায় সন্তানদের সঙ্গে দেখা হয়নি ইমরান খানের।  

প্রসঙ্গত, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ প্রায় ১০০টি মামলায় অভিযুক্ত ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত