আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আমেরিকান যুবক আত্মহত্যা করলো তাইওয়ানের আদালত কক্ষে

আমেরিকান যুবক আত্মহত্যা করলো তাইওয়ানের আদালত কক্ষে

মাদক উত্পাদনের অপরাধে তাঁকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছিল তাইওয়ানের আদালত। কিন্তু সেই রায় শুনে আদালত কক্ষেই আত্মঘাতী হলেন আমেরিকার নাগরিক টাইরেল মার্টিন মারহাঙ্কা (৪১)।
বছর ১৫ আগে নিজের দেশ ছেড়ে তাইওয়ানে এসে বসবাস শুরু করেছিলেন মার্কিন নাগরিক মারহাঙ্কা। স্থানীয়দের ইংরেজি ভাষা শিখিয়ে দিন গুজরান হতো। বিয়ে করেছিলেন এক তাইওয়ান কন্যাকে। তাঁদের দুই সন্তান রয়েছে। মধ্য তাইওয়ানের চ্যাংহুয়া প্রদেশে জমি ভাড়া নিয়েছিলেন মারহাঙ্কা। সেখানে রীতিমতো গাছ লাগিয়ে আফিং ও গাঁজা তৈরি করতেন।
খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় মারহাঙ্কা জানিয়েছিলেন, নিজের নেশার জন্যই গাঁজাচাষ করেন। কারণ যা-ই হোক, তাইওয়ানে মাদক রাখার দায়ে কঠোর শাস্তির বিধান রয়েছে। মাদক রাখা ও উত্পাদনের অপরাধে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়।
বৃহস্পতিবার চ্যাংহুয়া জেলা আদালতে মামলার রায় ঘোষণা করেন বিচারক। মারহাঙ্কাকে ৪ বছরের কারাদণ্ড দেয় আদালত। কিন্তু রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই নিজের গলায় কাঁচির ধারালো ফলা বসিয়ে দেন আসামি। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
এদিকে, আদালত কক্ষে আসামীর আত্মহত্যা ঘিরে তাইওয়ান জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আদালতের দাবি, পত্রিকার পাতার ভেতরে কাঁচির ফলা লুকিয়ে এজলাসে হাজির হয়েছিলেন মারহাঙ্কা। আদালতের মেটাল ডিটেক্টর মারহাঙ্কার শরীরে ধাতুর উপস্থিতি কী কারণে বুঝতে পারেনি, তাই নিয়ে শুরু হয়েছে মতান্তর। মৃতের থেকে পত্রিকা ও কাঁচির ফলা উদ্ধার করেছে পুলিশ।
আদালত কক্ষে মৃত্যুর জেরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আদালত সূত্রে জানা গেছে, মারহাঙ্কার মৃত্যুর পর প্রবেশদ্বারে দু'টি এক্স-রে স্ক্যানার বসানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত