আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মাটির নিচে ১৪ বছর কাটিয়ে ধরা পড়ল দুষ্কৃতি

মাটির নিচে ১৪ বছর কাটিয়ে ধরা পড়ল দুষ্কৃতি

১৪ বছর ধরেই ভারতীয় পুলিশ তাকে খুঁজছিল বেশ কয়েকটা ফৌজদারি মামলার দায়ে। কিন্ত তিনি হঠাৎই বেপাত্তা হয়ে যান।

বছর দশেক আগে তার স্ত্রী থানায় নিখোঁজ হয়ে যাওয়ার ডায়েরি করেছিলেন। অভিযোগ জানানো হয়েছিল যে কেউ হয়ত তাকে অপহরণ করেছে।

কিন্তু সেই ‘তিনি’ যে বাড়িতে ছিলেন, সেটা বুঝতে পুলিশের ১৪ বছর লেগে গেল।

আসলে ‘তিনি’ তো ঠিক বাড়িতে ছিলেন না। মাটির নিচে জলের ট্যাঙ্কে থাকতেন তিনি!

ভারতের রাজস্থান রাজ্যের বিকানেরের পুলিশ জলের ট্যাঙ্ক থেকেই গ্রেফতার করেছে তাকে।

দুষ্কৃতির নাম উদারাম মেঘওয়াল।

বহু খুঁজেও যে কেন পাওয়া যায়নি তাকে, সেটা ধরা পড়ার পড়ে নিজেই পুলিশের কাছে স্বীকার করেছেন উদারাম।

ছাতারগড় থানার অফিসার হংসরাজ লুনা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “উদারাম বলছেন তিনি দিনের বেলায় মাটির নিচের জলের ট্যাঙ্কে থাকতেন, আর রাতে ঘরে ঢুকে যেতেন। ট্যাঙ্কের মধ্যেই থাকার ঘরও বানিয়ে নিয়েছিলেন তিনি। আমরা সেজন্যই বার বার তার বাড়িতে তল্লাশি চালিয়েও ধরতে পারতাম না তাঁকে।“

ধরা পড়ার দিনও উদারামের বাড়িতে পুলিশ গিয়েছিল। তাদের কাছে খবর ছিল যে তিনি বাড়িতেই আছেন। তবুও পাওয়া যায় নি।

শেষমেষ জলের ট্যাঙ্কের দিকে নজর পড়ে পুলিশের। সেখানে নিজের থাকার ঘরেই লুকিয়ে ছিলেন উদারাম।

১৪ বছরের ট্যাঙ্ক-বাস অথবা পাতাল বাস শেষ হয়েছে উদারামের!

পুলিশ তাকে নিজেদের হেপাজতে রেখেছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত