আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বিশ্বের বেসরকারি উন্নয়ন সংস্থার শীর্ষস্থানে ব্র্যাক

বিশ্বের বেসরকারি উন্নয়ন সংস্থার শীর্ষস্থানে ব্র্যাক

জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন ‘এনজিও অ্যাডভাইজার’-এর পর্যালোচনায় ব্র্যাক ২০১৬ সালে বিশ্বের এক নম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেরা ৫০০ উন্নয়ন সংস্থার তালিকা তৈরি করে তাদের এক বছরের কর্মকাণ্ড বিষয়ে নিরীক্ষা চালানোর পর এ ঘোষণা দেওয়া হয়।

রোববার (১৯ জুন) ‘এনজিও অ্যাডভাইজার’-এর ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়। তারা ২০০৯ সাল থেকে এই র‌্যাঙ্কিং প্রথা চালু করে। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে প্রভাব, নতুন ধারা প্রবর্তন ও টেকসই উন্নয়নে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই বছর আন্তর্জাতিক ক্যাটাগরিতে ব্র্যাক এই সম্মান পেয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে এই র‌্যাঙ্কিং করত ‘দি গ্লোবাল জার্নাল’। ওই বছর ব্র্যাক শীর্ষস্থান লাভ করে। পরে গতবছর (২০১৫ সালে) ব্র্যাক দ্বিতীয় স্থান অর্জন করে। প্রথম হয় সুইজারল্যান্ডের ডক্টরস উইদাউট বর্ডারস। এই বছর ‘এনজিও অ্যাডভাইজার’ এই র‌্যাঙ্কিং দেওয়া শুরু করে। এবার ডক্টরস উইদাউট বর্ডারসকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থানটি দখল করে নিল ব্র্যাক। এবারের তালিকায় উল্লেখযোগ্য এনজিওগুলোর মধ্যে রয়েছে অক্সফাম (৫ম); সেভ দ্য চিলড্রেন (৯ম) এবং গ্রামীণ ব্যাংক (১২তম)।

‘এনজিও অ্যাডভাইজার’ সংগঠনটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় দৃঢ়ভাবে যুক্ত হয়ে বিভিন্ন উন্নয়ন সংগঠনের কর্মকা- মূল্যায়ন করে। এর অন্যতম প্রতিষ্ঠাতা জন ক্রিস্টোফ নথিয়াস ‘দি গ্লোবাল জার্নাল’ পত্রিকার সম্পাদক ছিলেন।

এই স্বীকৃতি অর্জনের পর ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ তাঁর প্রতিক্রিয়ায় জানান, ‘এই অর্জন বাস্তবিকভাবেই ব্র্যাকের জন্য একটি বিরাট সম্মানের ব্যপার।

বিশ্বজুড়ে দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে ব্র্যাকের কর্মীরা উদ্ভাবনী ও কার্যকর সমাধানের প্রসারে নিয়োজিত রয়েছে। তাঁদের এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপই এই সম্মাননা।’

বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ১২টি দেশে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে। বর্তমানে প্রায় ১৪ কোটি মানুষ এর সুবিধাভোগী।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত