আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ট্রাম্পের বিচারক এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে দিলেন

ট্রাম্পের বিচারক এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে দিলেন

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ‘গালফ অব মেক্সিকো’ লেখা হবে, নাকি ট্রাম্পের ‘গালফ অব আমেরিকা’—এ নিয়ে বিরোধের সূত্র ধরে বার্তা সংস্থা এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর বিরুদ্ধে আদালতে গেছে এপি।

গতকাল মঙ্গলবার ডিস্ট্রিক্ট বিচারক ট্রেভোর ম্যাকফাডেন তাঁর আদেশে বলেছেন, ট্রাম্প প্রশাসন এপির সাংবাদিকদের ওপর যে বিধিনিষেধ আরোপ করেছে, তা যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সংবিধানে বাক্‌স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া আছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে ‘গালফ অব মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রেখেছেন। কিন্তু এপি তাদের সংবাদে ‘গালফ অব আমেরিকা’ লিখতে অস্বীকৃতি জানায়। এরপরই এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মঙ্গলবার ওই নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছেন বিচারক ম্যাকফাডেন। তবে এই আদেশ বাস্তবায়ন আগামী রোববার পর্যন্ত স্থগিত করেছেন তিনি। এ সময়ের মধ্যে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা আপিল করার সুযোগ পাবেন। ট্রাম্প নিজের প্রথম মেয়াদে ম্যাকফাডেনকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

ম্যাকফাডেন তাঁর আদেশে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এই আদালত খুব সাধারণভাবে বিশ্বাস করে, যদি সরকার কিছু সাংবাদিকের জন্য তার দরবার খোলা রাখে, সেটা হতে পারে ওভাল অফিস, ইস্ট রুম অথবা অন্য কোথাও, তাহলে শুধু ভিন্ন মতাদর্শের কারণে অন্য সাংবাদিকদের জন্য সরকার নিজের দরজা বন্ধ রাখতে পারে না। সংবিধান সে অধিকার দেয় না।’

এপি বলেছে, শুধু তাদের ভাষার সঙ্গে একমত হতে না পেরে হোয়াইট হাউসে তাদের প্রবেশাধিকারে বাধা দিয়ে ট্রাম্প প্রশাসন তাদের বাক্‌স্বাধীনতার সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করেছে।

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে এপি আদালতে যাওয়ার পর ফেব্রুয়ারিতে বিচারপতি ম্যাকফাডেন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আদেশ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। মঙ্গলবারের রায়ের পর এপির মুখপাত্র লরেন ইস্টন বলেছেন, তাঁরা আদালতের সিদ্ধান্তে সন্তুষ্ট।

এক বিবৃতিতে ইস্টন আরও বলেন, ‘আজকের (মঙ্গলবারের) রায় সরকারের প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ভয় ছাড়াই সংবাদমাধ্যম ও জনসাধারণের স্বাধীনভাবে কথা বলার মৌলিক অধিকারকে নিশ্চিত করেছে। এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের অধীন আমেরিকার সব নাগরিকের স্বাধীনতার নিশ্চয়তা।’

জানুয়ারিতে শপথ গ্রহণ করার কয়েক দিনের মধ্যে ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে ‘গালফ অব মেক্সিকো’-এর নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করেন। কিন্তু এপি জানায়, ট্রাম্প প্রশাসনের নাম পরিবর্তনের বিষয়টি জানার পরও তারা ‘গালফ অব মেক্সিকো’ ব্যবহার করে যাবে।

জবাবে হোয়াইট হাউসে এপির সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন।


সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত