আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ট্রাম্প কেন পিছু হটলেন?

ট্রাম্প কেন পিছু হটলেন?

পাল্টা শুল্ক কার্যকর হওয়ার দিনেই বেশির ভাগ দেশের ক্ষেত্রে সিদ্ধান্তটি ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তিন মাস ১০ শতাংশ হারে শুল্ক দিতে হবে সেসব দেশকে।

কিন্তু কানাডা, মেক্সিকো ও চীনকে এই তালিকার বাইরে রেখেছেন ট্রাম্প। বরং চীনের জন্য শুল্কহার ১০৪ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করেছেন তিনি। গতকাল বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এইসময় ট্রাম্প বলেন, সব দেশের সঙ্গেই একটা ন্যায্য সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।

গত ২ এপ্রিল ট্রাম্প ঘোষণা দেন  ৯ এপ্রিল থেকে অতিরিক্তি শুল্ক কার্যকর হবে। সর্বশেষ তিনি এই সিদ্ধান্ত থেকে সরে এলেন। শুল্ক নিয়ে টানাপোড়েন ও উদ্বেগের জেরে বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা দেখা গেছে গত কয়েকদিনে।


তবে ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা আসার পর আবার চাঙাভাব দেখা যাচ্ছে পুঁজিবাজারগুলোতে। হোয়াইট হাউজের তরফে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেসব দেশ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি তাদের পুরস্কৃত করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিন থেকে রিপাবলিকান ও ব্যবসায়ীরা ট্রাম্পকে এই শুল্কারোপ বন্ধের তাগিদ দিচ্ছিলেন। তারা আশঙ্কা করছিলেন, তুমুল বাণিজ্যযুদ্ধ, বৈশ্বিক বাজারের পতন, বিশ্বব্যাপী মন্দার আবির্ভাব। তবে এতকিছুর পরেও ট্রাম্প বলছিলেন, তিনি তার এই নীতি থেকে কখনোই সরে আসবেন না।

তবে গতকাল এই শুল্কারোপ কার্যকর হওয়ার দিনে এটি পরিষ্কার হয়ে উঠে যে রিপাবলিকান ও ব্যবসায়ীরা ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দেশটির বর্তমান বন্ড বাজার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের অভ্যন্তরে যে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা যায়- এই একমাত্র কারণেই ট্রাম্প শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ট্রাম্পের কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত