আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র: টাকার কার্লসন

রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র: টাকার কার্লসন

মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন বলেছেন, মার্কিন নীতিনির্ধারকরা এতটাই অহংকারী যে, তারা স্বীকার করতে পারছেন না, তারা ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছেন।

রাশিয়ান কর্মকর্তারা ইউক্রেন সংঘাতকে ন্যাটোর প্রক্সি যুদ্ধ হিসেবে দেখেন - এই ধারণার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ কিছু পশ্চিমা রাজনীতিবিদ খোলাখুলিভাবে একমত হয়েছেন।

আজ বুধবার রেডিও হোস্ট অ্যালেক্স জোন্সের সঙ্গে এক সাক্ষাৎকারে কার্লসন অভিযোগ করেন, যারা শত্রুতা বজায় রাখছে, তারা রাশিয়ার বিজয়কে উপেক্ষা করছে।

প্রাক্তন ফক্স নিউজ উপস্থাপক আরও জানান, আমরা রাশিয়ার সাথে যুদ্ধে হেরে গেছি। আমেরিকা সেই যুদ্ধ চালাচ্ছিল - মার্কিন সেনাবাহিনী, পেন্টাগন, পররাষ্ট্র দপ্তর, সিআইএ - রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিল।

কার্লসন উদ্বেগ প্রকাশ করে বলেন, 'কেউ এটা জোরে বলবে না যে, আমরা আমাদের ক্ষমতাকে অতিরঞ্জিত করছি।'

তিনি যুক্তরাষ্ট্রকে একজন '৬০ বছর বয়সী তালাকপ্রাপ্ত পুরুষের' সঙ্গে তুলনা করেছেন, যিনি একজন ২৫ বছর বয়সী নারীকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন - তিনি জানেন না যে তিনি কতটা 'অযৌক্তিক' ও 'অপমানজনক'। কার্লসন বলেন, এটাকেই বলা হয় অহংকার এবং এভাবেই সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় এবং জনসংখ্যা বাষ্পীভূত হয়। হয়তো আমাদের প্রত্যাশাগুলো একটু পুনর্বিন্যাস করা উচিত।

জোন্স যুক্তি দিয়েছেন, কিয়েভের নিঃশর্ত সমর্থনের পক্ষে যারা আছে, তাদের অনেকেই 'সামরিকভাবে অজ্ঞ'।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত