আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ইউক্রেনে £৩৯ ডোনেশনের অপরাধে বন্দি নারীর মুক্তি

ইউক্রেনে £৩৯ ডোনেশনের অপরাধে বন্দি নারীর মুক্তি

ছবিঃ এলএবাংলাটাইমস

রাশিয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডপ্রাপ্ত রাশিয়ান-আমেরিকান নাগরিক ক্সেনিয়া কারেলিনা (৩৩) অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। তাকে এক বন্দি বিনিময় চুক্তির আওতায় বৃহস্পতিবার আবুধাবিতে মুক্ত করে রাশিয়া।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই অপেশাদার ব্যালে নৃত্যশিল্পীকে ২০২৪ সালের শুরুতে রাশিয়ার একাতেরিনবুর্গ শহরে গ্রেফতার করা হয়। তার অপরাধ—যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য সংস্থার মাধ্যমে ইউক্রেনের জন্য মাত্র £৩৯ পাউন্ড অনুদান প্রদান। এই দাতব্য প্রতিষ্ঠানটি ইউক্রেনে মানবিক সহায়তা পৌঁছে দিত।

রুশ কর্তৃপক্ষ ক্সেনিয়ার এই অনুদানকে “রাষ্ট্রদ্রোহমূলক কাজ” হিসেবে অভিহিত করে এবং তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।

তার বিনিময়ে যুক্তরাষ্ট্র আর্থার পেট্রভ নামের এক দ্বৈত রুশ-জার্মান নাগরিককে মুক্তি দেয়। ২০২৩ সালে সাইপ্রাসে তাকে গ্রেফতার করা হয় এবং অভিযোগ ছিল তিনি রুশ সামরিক সহযোগী প্রতিষ্ঠানগুলোর জন্য অবৈধভাবে মাইক্রোইলেকট্রনিকস রপ্তানি করছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, “ক্সেনিয়া কারেলিনা ভুলভাবে রাশিয়ায় আটক ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার মুক্তি নিশ্চিত করেছেন এবং ভবিষ্যতেও সব আমেরিকান নাগরিকের মুক্তির জন্য কাজ করবেন।”

সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এই বন্দি বিনিময় প্রক্রিয়ায় সরাসরি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

গত দুই মাসের মধ্যে এটি ছিল যুক্তরাষ্ট্র-রাশিয়ার দ্বিতীয় বন্দি বিনিময়। এর আগে ফেব্রুয়ারিতে মার্কিন স্কুলশিক্ষক মার্ক ফগেলের বিনিময়ে অর্থপাচারের অভিযোগে আটক রুশ নাগরিক আলেক্সান্ডার ভিনিককে মুক্তি দেয় যুক্তরাষ্ট্র।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত