আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

মুম্বাই হামলার আসামি তাহাওউর রানা আমেরিকা থেকে প্রত্যার্পণের পর ভারতে পৌঁছেছেন

মুম্বাই হামলার আসামি তাহাওউর রানা আমেরিকা থেকে প্রত্যার্পণের পর ভারতে পৌঁছেছেন

ছবিঃ এলএবাংলাটাইমস

২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত পাকিস্তান-জন্ম নেওয়া ও মার্কিন নাগরিক তাহাওউর রানা বৃহস্পতিবার আমেরিকা থেকে প্রত্যার্পণের পর ভারতে এসে পৌঁছেছেন। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তাঁর প্রত্যার্পণ নিশ্চিত করেছে।

কানাডার নাগরিক রানা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বসবাস করতেন এবং সেখানে একটি ইমিগ্রেশন ও ট্রাভেল এজেন্সি চালাতেন। ২০১১ সালে এক মার্কিন আদালত তাঁকে সরাসরি মুম্বাই হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ থেকে মুক্তি দিলেও, পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবাকে (LeT) সহযোগিতা করার অপরাধে দোষী সাব্যস্ত করে। এ ঘটনায় ২০১৩ সালে তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

স্বাস্থ্যগত কারণে ২০২০ সালে তাঁকে মুক্তি দেওয়া হলেও, ভারতের প্রত্যার্পণ চাওয়ার পর ওই বছরেই আবারও তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালে এক মার্কিন আদালত তাঁর প্রত্যার্পণের অনুমতি দিলেও এটি কার্যকর হতে সময় লাগে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর এই প্রত্যার্পণ অনুমোদিত হয়। পরবর্তীতে রানা তাঁর আপিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে হারান।

এই প্রত্যার্পণ ১৯৯৭ সালে স্বাক্ষরিত ভারত-যুক্তরাষ্ট্র প্রত্যার্পণ চুক্তির আওতায় হয়েছে।

রানা পাকিস্তানে বড় হয়েছেন এবং সেখানকার সেনাবাহিনীর মেডিকেল কোরে কাজ করতেন। তিনি ও তাঁর স্ত্রী, দুজনেই চিকিৎসক, ২০০১ সালে কানাডার নাগরিকত্ব লাভ করেন। এরপর তাঁরা শিকাগোতে চলে যান এবং সেখানে একাধিক ব্যবসা পরিচালনা করেন।

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, রানা তাঁর শৈশববন্ধু ডেভিড হেডলিকে সহায়তা করেছিলেন মুম্বাই হামলায়। হেডলি তাঁর প্রতিষ্ঠানের একটি অফিস ২০০৬ সালে মুম্বাইতে খুলেছিলেন, যা ব্যবহার করে হামলার জায়গাগুলো পরিদর্শন করেছিলেন। এছাড়াও হেডলি রানার কোম্পানির প্রতিনিধিত্ব দেখিয়ে বিভিন্ন সংবাদপত্র অফিসে ঢুকে বিজ্ঞাপন নেওয়ার আগ্রহ দেখিয়ে ভেতরের তথ্য সংগ্রহ করেছিলেন।

হেডলি এই হামলার মূল গোয়েন্দা হিসেবে দোষ স্বীকার করেছেন এবং তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI ও লস্কর-ই-তৈয়্যবার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।

২০১১ সালে শিকাগোর একটি ফেডারেল আদালতে রানাকে LeT-কে সহায়তা এবং ডেনমার্কের একটি পত্রিকা অফিসে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তবে মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।

হেডলি বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কারাগারে ৩৫ বছরের সাজা ভোগ করছেন।

ভারতে রানা ও হেডলির বিরুদ্ধে অনুপস্থিতিতে মুম্বাইয়ের একটি আদালতে বিচার হয়েছিল। হেডলি পরবর্তীতে রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে যান।

ভারতের এনআইএ রানার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে তার মধ্যে রয়েছে – অপরাধমূলক ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং সন্ত্রাসবাদের অভিযোগ।

রানা যুক্তরাষ্ট্রে দাবি করেছিলেন, ভারতে তাঁকে একই অপরাধে বিচার করা হবে যার জন্য তিনি আগে খালাস পেয়েছেন। তবে আদালত জানায়, ভারতের অভিযোগগুলো যুক্তরাষ্ট্রের মামলার চেয়ে আলাদা এবং তাই তাঁর প্রত্যার্পণ আইনসঙ্গত।

তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করে বলেন, তাঁকে ভারতে পাঠানো হলে তাঁর ওপর নির্যাতনের আশঙ্কা রয়েছে, বিশেষ করে তিনি পাকিস্তানি মুসলিম হওয়ায়। এছাড়াও তাঁর শারীরিক অসুস্থতা ও ভারতের কারাগারে চিকিৎসার অবস্থা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তবে আদালত তাঁর আপিল খারিজ করে।

মুম্বাই হামলা মামলার সাবেক পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম ANI-কে বলেন, “তাহাওউর রানার প্রত্যার্পণ পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর সম্পৃক্ততা প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত