আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

চীনের পাল্টা শুল্কের পরও বেইজিংয়ের সঙ্গে এখনো আলোচনা শুরু হয়নি: হোয়াইট হাউজ

চীনের পাল্টা শুল্কের পরও বেইজিংয়ের সঙ্গে এখনো আলোচনা শুরু হয়নি: হোয়াইট হাউজ

ছবিঃ এলএবাংলাটাইমস

চীন যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপ করলেও এখনো কোনো বাণিজ্য আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গ্রিয়ার বলেন, “এই মুহূর্তে কোনো আলোচনা শুরু হয়নি।”

চীনের সাম্প্রতিক প্রতিক্রিয়াকে “দুঃখজনক কিন্তু অপ্রত্যাশিত নয়” বলে মন্তব্য করেন তিনি।

গ্রিয়ার বলেন, “চীনের প্রতিক্রিয়া অবাক করার মতো না হলেও হতাশাজনক। এখন পর্যন্ত কেউ এই 'রিসিপ্রোকাল' শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়নি। চীনই প্রথম প্রতিক্রিয়া দেখিয়েছে, এ জন্যই তারা এখন ভিন্ন এক ক্যাটাগরিতে রয়েছে।”

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই বাণিজ্য যুদ্ধ নিয়ে তার প্রথম প্রকাশ্য মন্তব্যে বলেন, “চীন কোনো অন্যায় দমনকে ভয় পায় না।”

বাজারে ওঠানামা নিয়ে জেমিসন গ্রিয়ার বলেন, “বাজার কিছুটা সমন্বয় করতে পারে, তবে আমরা ভালো পথে আছি বলে মনে করি।”

তিনি আরও বলেন, “আমরা চীন থেকে অনেক কিছু আমদানি করি—এটা আসলে এই পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। আমাদের চীন নির্ভরতা কমিয়ে আনতে হবে।”

তবে তিনি আশাবাদী যে পারস্পরিক সম্মান ও বাস্তব চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে একটি কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব।

“এটা বাস্তবায়নের বিষয়। পারস্পরিক বোঝাপড়া ও সম্মান থাকলে আমরা অবশ্যই সামনে এগোতে পারব,”— বলেন গ্রিয়ার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত