আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

গাজার হাসপাতালে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী

গাজার হাসপাতালে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার একটি হাসপাতালে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে করে হাসপাতালটির কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। খবর এএফপির। 

কিন্তু হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।

হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী মধ্যরাতের পরে গাজা সিটির আল-আহলি হাসপাতালের একটি ভবন, যা ব্যাপটিস্ট বা আহলি আরব হাসপাতাল নামেও পরিচিত সেটিকে লক্ষ্যবস্তু করেছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানা যায়, ইসরায়েলি সেনাবাহিনী রোগী, আহত ও তাদের সহযোগীদের ভবনটি খালি করার সতর্কবার্তা দেওয়ার কয়েক মিনিট পরেই বিমান হামলা চালিয়েছে।

আরও বলা হয়েছে, ‘বোমা হামলার ফলে সার্জারি ভবন ও নিবিড় পরিচর্যা ইউনিটের অক্সিজেন উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।’ 

ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে হাসপাতালের নিচে সুড়ঙ্গ তৈরি এবং সেনাবাহিনী ও ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনার জন্য চিকিৎসা স্থাপনা কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে। 

এইদিকে হামাসের প্রেস অফিস রোববার জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী আল-আহলিসহ গাজার হাসপাতালগুলোকে ‘বোমাবর্ষণ, অগ্নিসংযোগ (এবং) ধ্বংস’ অন্যথায় ‘অকার্যকর’ করে তুলেছে। 

গত ২৮ মার্চ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ২২টি আংশিকভাবে কার্যকর ছিল। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত