আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

জাপানের সমুদ্রতলে মিললো হাজার বছরের প্রাচীন সভ্যতা

জাপানের সমুদ্রতলে মিললো হাজার বছরের প্রাচীন সভ্যতা

পিরামিডের এক অজানা শহরের দেখা মিলেছে জাপানের সমুদ্রতলে। মাত্র ৯০ ফুট গভীরে অবস্থিত এই সভ্যতায় দেখা মিলেছে পিরামিড, ইয়োনাগুনি স্মৃতিস্তম্ভসহ বেশকিছু প্রাচীন নিদর্শনের। এমনটি দাবি করছে ওই দেশের প্রত্নতত্ত্ববিদরা। যা নিয়ে মুগ্ধতার পাশাপাশি সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। খবর এনডিটিভির।

এর আগে ১৯৮৬ সালে জাপানের সমুদ্রের রিউকিউ দ্বীপপুঞ্জের উপকূলে পানির ৮২ ফুট নীচে পাওয়া গিয়েছিলো এই নিদর্শন। এইবার ইয়োনাগুনির দ্বীপের উপকূলে নতুন করে এই সভ্যতার সন্ধান মিলেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পানির নিচের ওই স্থাপত্য জানান দেয় এটি ১২ হাজার বছরের বেশি পুরানো সভ্যতা। এই ধারণা সত্যি হলে এটি 
মিসরের পিরামিডের চেয়েও কয়েক হাজার বছর আগে তৈরি হওয়া ইয়োনাগুনি মনুমেন্ট হবে বলে বিবেচিত হবে। 

প্রত্নতত্ত্ববিদদের দাবি , কৃষিখাতে উন্নতির সঙ্গে সঙ্গে এই সভ্যতার সৃষ্টি হয়। যদি ওই সভ্যতা ১০ হাজারের আগে তৈরি করা হতো তাহলে ইউরুপের আটলান্টিস সভ্যতার মতো হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। 


তারা আরও জানায়, কিছু সংশয়বাদীরা এখনও ভাবছেন এই স্থাপত্য নিদর্শন ও সভ্যতা মানবসৃষ্ট।  

এই বিষয়ে দ্য নিউ ইয়র্ক পোস্ট লিখেছেন, ইউটিউবার জো রোগানের এক্সপেরিয়েন্স পডকাস্টে এই পিরামিড নিয়ে আলোচনা করা হয়। যেখানে ডুবে যাওয়া প্রাচীন সভ্যতার এই স্থাপত্য নিদর্শন নিয়ে বিতর্কের জন্ম দেন লেখক গ্রাহাম হ্যানকক এবং প্রত্নতাত্ত্বিক ফ্লিন্ট ডিবল। তারা দুইজন স্থাপত্য ও সভ্যতা নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। যেখানে তাদের ভাষ্যে দ্বিমতের প্রকাশ পায়।      

প্রত্নতাত্ত্বিক ডিবল ২০২৪ সালের এপ্রিলে এক পডকাস্টে বলেছিলেন, আমি প্রচুর প্রাকৃতিক নিদর্শন দেখেছি এবং আমি এখানে এমন কিছুই দেখিনি যা আমাকে মানব স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়। এটি দেখেই বোঝা যায় যে, প্রাকৃতিকভাবে হয়েছে।    

লেখক হ্যানককের ধারণা, সমুদ্রের গভীরে বিশেষ একটি জায়গা থেকে ওই পাহাড়ের ছবি তোলা হয়েছে। যার কারণে একে পিরামিডের শহর বলে ধারণা করছেন অনেকে। 

তিনি আরও বলেন, এটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এলাকায় অবস্থিত। যেখানে প্লেটের অহরহ ঘর্ষণ চলছে। ফলে জলমগ্ন পাহাড়ের কোনও একটা অংশ নিখুঁত ভাবে কেটে গিয়ে একপাশে সরে যাওয়া আশ্চর্যের নয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত