আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আন্তর্জাতিক গণমাধ্যমে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

আন্তর্জাতিক গণমাধ্যমে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মানুষের ওপর নৃশংসতম গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এছাড়া বিমান হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদে সরব হয়ে ওঠেছে বাংলাদেশও।

ফিলিস্তিনের গাজায় ‘চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে’ প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে অংশ নেন লাখো মানুষ। এতে সাধারণ মানুষের ঢল নেমেছিল রাজধানী ঢাকায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যেদিকে চোখ যায়, কেবল মানুষ আর মানুষ। গত পাঁচ আগস্টের পর জনতার এমন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, বিশাল জমায়েত আর দেখা যায়নি। হাতে হাতে ফিলিস্তিনের পতাকা, বুকে প্রতিশোধের আগুন, মুখে স্লোগান নিয়ে দৃপ্তপদভারে এগিয়ে চলেছে জনস্রোত। ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েল নিপাত যাক’- হাজার হাজার মানুষের স্রোত গিয়ে মিশেছিল উদ্যানে।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচির গণজমায়েতে কর্মসূচি থেকে ঘোষণাপত্রের মাধ্যমে ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা, গণহত্যা বন্ধে কার্যকর সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়। এছাড়াও ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় কর্মসূচিতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে ইসরায়েলের ধ্বংস কামনা করা হয়।

এইদিকে বাংলাদেশিদের এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বার্তাসংস্থা। মার্কিন বার্তাসংস্থা ‘এপি’ও এই সংবাদ প্রকাশ করেছে। তাদের বরাতে খবরটি প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’।


বার্তাসংস্থা এপির প্রতিবেদনে ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ’ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছেন।

ওয়াশিংটন পোস্টের শিরোনামে বলা হয়, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের সমাবেশ।

সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট জাতীয় সংকট: গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশে হাজারো মানুষের সমাবেশ।’ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ঢাকায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন লাখো মানুষ। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে থাকেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করে প্রতিবাদ জানান তারা।

টরন্টো স্টার নামের একটি গণমাধ্যমে ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ’ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এছাড়াও দ্য ইন্ডিপেন্ডেন্ট, এমএসএন, স্টার ট্রিবিউন, সিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত