আপডেট :

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

        রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, তদন্তের মুখে প্রযুক্তি ঠিকাদার এল৩ হ্যারিস

        বয়স্ক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি, ১৮ বছরের খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যার অভিযোগ

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

পাককিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আফগান নাগরিকদের ফেরত পাঠানোর মধ্যেই কাবুলে

পাককিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আফগান নাগরিকদের ফেরত পাঠানোর মধ্যেই কাবুলে

আফগান নাগরিকদের ফেরত পাঠানোর মধ্যেই শনিবার (১৯ এপ্রিল) আফগানিস্তানে তালেবান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে কাবুলে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গত দুই সপ্তাহেরও কম সময়ে পাকিস্তান থেকে ৮৫ হাজারের বেশি আফগান নাগরিককে বহিষ্কার করা হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।

ইসলামাবাদ জানিয়েছে, এপ্রিল মাস শেষ হওয়ার আগেই তারা আবাসিক অনুমতি বাতিল করা হয়েছে - এমন  ৮ লাখের বেশি আফগানকে ফেরত পাঠাবে। এর মধ্যে কেউ কেউ পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন বা কয়েক দশক ধরে বসবাস করছেন।

প্রতিদিনই আফগান পরিবারগুলো গ্রেপ্তার, অভিযান কিংবা পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় সীমান্তের দিকে ছুটছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসহাক দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আফগান তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন, যার মধ্যে প্রধানমন্ত্রী হাসান আখুন্দ রয়েছেন।
​​​​​​​
এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী অবৈধভাবে বসবাসরত আফগানদের সতর্ক করে বলেন, আপনি যদি কোনো কাগজপত্র ছাড়া আসেন, তবে সেটি শুধু সন্দেহই বাড়ায়—আপনি মাদক পাচারের সঙ্গে যুক্ত কি না, সন্ত্রাসবাদকে সমর্থন করছেন কি না বা অন্য কোনো অপরাধ করছেন কি না। নির্ধারিত সময়সীমার কোনো প্রকার শিথিলতা বা সময় বাড়ানো হবে না।

তালাল চৌধুরী আগেও আফগান নাগরিকদের ‘সন্ত্রাসী ও অপরাধী’ বলে আখ্যা দিয়েছিলেন। তবে বিশ্লেষকদের মতে, এটি একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে তালেবান সরকারের ওপর ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট নিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা শুক্রবার জানায়, ফেরত যাওয়া এই আফগানদের অর্ধেকেরও বেশি শিশু—যাদের এমন এক দেশে প্রবেশ করতে হচ্ছে, যেখানে মেয়েরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত এবং বহু খাতে নারীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

শনিবার আফগান শরণার্থী মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে জানান, ১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পাকিস্তান সীমান্তের দুটি প্রধান প্রবেশপথ দিয়ে প্রায় ৭১ হাজার আফগান প্রত্যাবর্তনকারীকে তালেবান কর্তৃপক্ষ নথিভুক্ত করেছে।

জাতিসংঘ বলছে, আফগানিস্তানের বিভিন্ন সংঘাত থেকে পালিয়ে প্রায় ৩০ লাখ আফগান পাকিস্তানে আশ্রয় নিয়েছে।

১৯৯০-এর দশকে তালেবান সরকারের প্রথম মেয়াদে পাকিস্তান ছিল তিনটি দেশগুলোর একটি, যারা সরকারটিকে স্বীকৃতি দেয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে ন্যাটো বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে গোপনে তালেবানকে সহায়তা করার। তবে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে, বিশেষত সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা বাড়ার পর।

গত বছরটি পাকিস্তানে এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল। ইসলামাবাদ কাবুলকে দায়ী করে বলেছে, সন্ত্রাসীরা আফগানিস্তানে আশ্রয় নিয়ে সেখান থেকেই হামলার পরিকল্পনা করছে। যদিও তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত