আপডেট :

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

        রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, তদন্তের মুখে প্রযুক্তি ঠিকাদার এল৩ হ্যারিস

        বয়স্ক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি, ১৮ বছরের খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যার অভিযোগ

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তিতে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তিতে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থের পরিপন্থী কোনো বাণিজ্য চুক্তিতে না যেতে বিভিন্ন দেশকে কড়া সতর্কবার্তা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। আজ সোমবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় যে, বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, 'চীন এমন কোনো চুক্তিকে সমর্থন করে না যা তাদের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে। বরং প্রয়োজনে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।'

এই বিবৃতি এসেছে এমন এক সময়ে, যখন ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য চাপ দিচ্ছে, যাতে তারা যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পেতে পারে।

চীন অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তথাকথিত ‘সমতার’ নামে বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করছে এবং সবাইকে একতরফাভাবে 'পারস্পরিক শুল্ক' আলোচনায় টেনে আনছে।  

চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজ দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় অনড় অবস্থানে আছে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সংহতি জোরদার করতে চায়।

এইদিকে ট্রাম্প প্রশাসন প্রায় ৫০টি দেশের সঙ্গে শুল্ক ছাড় বিষয়ক আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে জাপান ও ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর পরিকল্পনায় দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা করছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফর করেন। সফরকালে তিনি আঞ্চলিক সম্পর্ক জোরদার এবং একতরফা বাণিজ্যিক দমননীতির বিরুদ্ধে ঐক্য গঠনের আহ্বান জানান।

শি জিনপিং বলেন, 'বাণিজ্যযুদ্ধ কিংবা শুল্কযুদ্ধে কেউ জয়ী হয় না। এসব পদক্ষেপ বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি।'

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত