আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ সীমান্তেও ‘লেসার প্রাচীর’ বসাচ্ছে ভারত

বাংলাদেশ সীমান্তেও ‘লেসার প্রাচীর’ বসাচ্ছে ভারত

বাংলাদেশ থেকে ভারতে  কথিত অনুপ্রবেশ বন্ধে সীমান্তে ভারতের পক্ষ থেকে বসানো হচ্ছে লেসার প্রাচীর। ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে লেসার বিমের পাশাপাশি লেসার প্রাচীর বসানো হবে।

মঙ্গলবার কোলকাতা থেকে প্রকাশিত বর্তমান সংবাদপত্রে এ সংক্রান্ত খবরে বলা হয়েছে, এতদিন ঠিক ছিল বাংলাদেশের সীমান্তে আপাতত দুটি জায়গায় লেসার প্রাচীর বসানো হবে। কিন্তু আচমকা আইএসের অতি সক্রিয়তা এবং আগ্রাসী হামলার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ ও অসমের বাংলাদেশ সীমান্তে আরো বেশি করে লেসার প্রাচীর বসছে। সীমান্তে যেখানে নদী রয়েছে, সেখানে লেসার বিমও বসানো হবে।

এসব এলাকা দিয়ে কেউ অনুপ্রবেশের চেষ্টা করলেই আচমকা বেজে উঠবে সাইরেন এবং লেসার রশ্মির মাধ্যমে চলবে আঘাত। এরফলে গুরুতর আহত হবে ওই অনুপ্রবেশকারী। যেখানে লেসার বিম বা লেসার প্রাচীর থাকবে সেখানে ক্যামেরাও থাকবে।

স্যাটেলাইট বেসড সিগন্যাল কমান্ড ব্যবস্থার মাধ্যমে থাকবে সাইরেন, অ্যালার্ম আর ‘রে’ ক্ষেপণের প্রক্রিয়া।

বিএসএফের পক্ষ থেকে দুই বছর আগে পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে বিশেষ অত্যাধুনিক সীমান্ত সুরক্ষার যে প্রস্তাব দেয়া হয়েছিল সে অনুযায়ী পাকিস্তান সীমান্তের ৪৫ টি স্থানে লেসার বিম ও লেসার প্রাচীর বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ৬ টি সীমান্ত এলাকায় এরইমধ্যে তা চালু হয়েছে।

বর্তমান পত্রিকার খবরে আরো বলা হয়েছে, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের এদেশে স্থায়ীভাবে নাগরিক হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। তাদের সব ধরনের নাগরিক পরিচয়পত্রও দেয়া হবে। এ কারণেই আগামীতে যাতে জঙ্গি কিংবা অন্যকেউ বেআইনিভাবে ঢুকতে না পারে তা নিশ্চিত করতেই সীমান্ত সুরক্ষা আরো কঠোর করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত