আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মুসলমানসহ বিশ্বের প্রতিটি দেশের প্রতি আহ্বান জানিয়েছে দেশের তরিকতপন্থী কয়েকটি ইসলামি দল। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার সকালে ‘ম্যাস গেদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।


মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইনের ব্যানারে আয়োজিত এই সমাবেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে রাষ্ট্রীয় স্বীকৃতি চাওয়া হয়। আন্দোলনকারীরা ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানায়।

সমাবেশে ঘোষণাপত্র প্রকাশ করে আন্দোলনকারীরা। মাওলানা আবুল কাশেম ফজলুল হকের পাঠ করা ঘোষণাপত্রে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়।

‘ম্যাস গেদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচির আওতায় নানা শ্রেণি-পেশার মানুষ আজ ভোর থেকেই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে একত্রিত হতে শুরু করে। শুধু প্রেসক্লাব নয়; পল্টন, বায়তুল মোকাররম, হাইকোর্টের সামনে থেকে মৎস ভবন ও শিক্ষা ভবনের সামনে থেকে গুলিস্তান এলাকাজুড়ে ফিলিস্তিনের প্রতি সমর্থনের ঢেউ ছড়িয়ে পড়ে।


গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে মূলত সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পরিকল্পনা করেছিল বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। সেখানে অনুমতি না দিয়ে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্টোপলিটন পুলিশ–ডিএমপি। শেষ পর্যন্ত সেই স্থানের বদলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৬টি শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হয়। অংশগ্রহণকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা এবং সংহতির বার্তা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মানবতার পক্ষে আওয়াজ তোলে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত