আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করেছে চীন

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করেছে চীন

চীনে চিকিৎসা গ্রহণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। নতুন ব্যবস্থায় ‘গ্রিন চ্যানেল’ নামে একটি বিশেষ সুবিধা চালু করা হয়েছে, যার মাধ্যমে দ্রুত এবং কম জটিলতায় ভিসা পাওয়া যাবে।

আজ রোববার দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগটি বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে নেওয়া হয়েছে। গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে দ্বিপক্ষীয় আলোচনায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছে দুই দেশ।

দূতাবাস জানায়, নতুন ব্যবস্থার আওতায় চিকিৎসা ভিসার আবেদনকারীরা পূর্বের মতো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সনদপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। এখন থেকে অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোই ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্কের গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে, যা আবেদনকারীর প্রক্রিয়া সহজ করবে।

চিকিৎসা ভিসার আবেদন অনলাইনে জমা দেওয়া মাত্রই তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে। এ ছাড়াও ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা দীর্ঘ সময় অপেক্ষা না করেই কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি রোগীদের জন্য একই দিনে ভিসা প্রদানের ব্যবস্থাও থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব রোগীর ভিসা সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে অপেক্ষা না করিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। শারীরিকভাবে উপস্থিত হওয়া যাঁদের পক্ষে সম্ভব নয়, তাদের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের ভিত্তিতে অনলাইন সাক্ষাৎকারের সুবিধা রাখা হয়েছে।

চিকিৎসা ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তার জন্য একটি হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে দূতাবাস ও ভিসা সেন্টার। প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যাবে বনানীর প্রসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত