আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

জম্মু-কাশ্মীরে ভারতীয় ৩ সৈন্য নিহত

জম্মু-কাশ্মীরে ভারতীয় ৩ সৈন্য নিহত

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন। আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সৈন্যরা হলেন- অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর।

ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে ৭০০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে। সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর গাড়িবহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে ৪৪ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে গাড়িটি শ্রীনগরের মহাসড়কের ব্যাটারি চশমা এলাকার গিড়িখাতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলাবাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এই দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত