আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

পাকিস্তানে পানি যাওয়া আটকাতে কাশ্মীরে ভারতের চারটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু

পাকিস্তানে পানি যাওয়া আটকাতে কাশ্মীরে ভারতের চারটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু

পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি একতরফাভাবে স্থগিত করার পর কাশ্মীর অঞ্চলে চারটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারত। যদিও নদীর জল প্রবাহ আটকিয়ে এই সকল জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণের বিরোধীতা করেছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের বিরোধীতা কানে না তুলে দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে ভারত। 

ভারত বলছে, চেনাব নদীর ওপর স্থাপিত পাকাল দুল (১,০০০ মেগাওয়াট), কিরু (৬২৪ মেগাওয়াট), কোয়ার (৫৪০ মেগাওয়াট) ও রাতলে (৮৫০ মেগাওয়াট) এই তিনটি প্রকল্পের কাজ ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও, এখন এগুলোর কাজ দ্রুত শেষ করতে প্রকল্প কর্তৃপক্ষকে বলেছে দেশটির সরকার। 

ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ সংস্থা এনএইচপিসি নতুন সময়সীমা অনুযায়ী প্রকল্পগুলোর নির্মাণ কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বিভিন্ন সংস্থাকে নির্মাণ ত্বরান্বিত করতে বলা হয়। 

ভারতের এই পদক্ষেপের জেরে পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের সিন্ধু নদী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, চেনাব নদীতে পানি প্রবাহ হঠাৎ হ্রাস পাওয়ায় গ্রীষ্মকালীন ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা জানায়, গত রবিবার (৪ মে) মারালা হেডওয়ার্কসে চেনাব নদীতে পানির প্রবাহ ৩১,০০০ কিউসেক থেকে হ্রাস পেয়ে মাত্র ৩ কিউসেকে নেমে এসেছে।

ভারতের পানিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত হুশিয়ারি দিয়ে বলেন, সিন্ধু নদীর এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না। এদিকে হেগের স্থায়ী সালিশি আদালত বাঁধ নিয়ে দুই দেশের মধ্যে মামলার কার্যক্রম শুরু হয়েছে। 

চেনাব নদীতে পানি প্রবাহ হ্রাস এবং জলচুক্তি স্থগিতের ঘটনায় দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে জল প্রবাহ বন্ধ করলে পাকিস্তান যুদ্ধের ঘোষণা দিয়েছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত