আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

অস্ট্রেলিয়ার নৌবাহিনীর নারী ক্যাডেটদের ওপর যৌন নির্যাতন

অস্ট্রেলিয়ার নৌবাহিনীর নারী ক্যাডেটদের ওপর যৌন নির্যাতন

অস্ট্রেলিয়ার নৌবাহিনীর ক্যাডেটদের মধ্যে প্রশিক্ষণ শিবিরে জোর করে একে অন্যকে ধর্ষণ করতে বাধ্য করা হয়। এমন অভিযোগে তোলপাড় চলছে সেখানে। নৌবাহিনীর সাবেক এক সদস্য বলেছেন, প্রশিক্ষণ চলাকালীন এক মধ্যরাতে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। তারপর যৌন নির্যাতন চালানো হয় তার ওপর। ধর্ষণ করা হয়। বৃটেনের অনলাইন ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে। এতে বলা হয়, প্রশিক্ষণ শিবিরে একে অন্যকে জোর করে ধর্ষণ করতে বাধ্য করা হয়। এ ছাড়া একজন ইন্সট্রাক্টর তার সঙ্গে যৌন সম্পর্ক গড়তে বাধ্য করেন একজন টিনেজ মেয়েকে। এ জন্য তিনি আত্মহত্যা করেছেন। এসব অভিযোগ নিয়ে কাজ করছে রয়েল কমিশন। নির্যাতনের এই ধারাকে যাযাবর আচরণ বলে আখ্যায়িত করা হয়েছে। নির্যাতনের মধ্যে রয়েছে ব্লাকমেইলিং, রয়েল ফ্লাশ। নৌবাহিনীর সাবেক এক সদস্য এসব বিষয়ে গুরুত্বর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি নির্যাতনের যে বর্ণনা দিয়েছেন তা এখানে উল্লেখ করার মতো নয়। এমন ঘটনার শিকার হয়ে ১৫ বছর বয়সী একজন টিনেজ মেয়ে ইলেনর টিবল ২০০০ সালে আত্মহত্যা করেন। তৃতীয় একজন সাবেক সদস্য গ্রায়েম ফ্রাজার ওই কমিশনের কাছে বলেছেন, তিনি ১৬ বছর বয়সে যোগ দিয়েছিলেন নৌবাহিনীতে। এক পর্যায়ে তাকে একটি করিডোর দিয়ে দৌড়াতে বাধ্য করা হয়। তখন অন্য সদস্যরা লোহা, বুট ও অন্য ভারিবস্তু ভরা ব্যাগ ছুড়ে মারে তার দিকে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। এমন সাক্ষ্য দেয়া ১৪ জন সাক্ষীর মধ্যে তিনি অন্যতম। তারা সবাই ওই কমিশনের কাছে তাদের তথ্য প্রমাণ তুলে ধরবেন। ওই ব্যক্তি বলেছেন, তাকে বলা হয়েছিল নৌবাহিনীতে এটাই নিয়ম। উল্লেখ্য, ২৪০০ এমন অভিযোগের পর ২০১২ সালে গঠন করা হয় ওই কমিশন। এ পর্যন্ত তারা এ বিষয়ে ১১১ জনের কাছ থেকে তাদের ওপর অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে (এডিএফ) থাকা অবস্থায় যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের কাহিনী শুনেছেন। এডিএফের এ শুনানির দ্বিতীয় সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার। নৌবাহিনীর ক্যাডেট প্রোগ্রামে বর্তমান সক্রিয় ২৫ হাজার সদস্য রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত