আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রাহুল গান্ধীর সন্ধান পেতে লাখ টাকা পুরস্কার ঘোষণা!

রাহুল গান্ধীর সন্ধান পেতে লাখ টাকা পুরস্কার ঘোষণা!

ছুটি কাটাতে বিদেশভ্রমণে গেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। তাঁর হদিশ পেতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা। শুরু হল 'রাহুল কা পতা বাতাও, এক লাখ রুপিয়া পাও' প্রতিযোগিতা।
রাহুলের খোঁজে হন্যে হয়ে ঘুরছে জনতা। আসলে লাখ টাকার টোপ গিলেই শুরু হয়েছে তালাশ। ঘোষণাকারী মধ্যপ্রদেশের বিজেপি মুখপাত্র বিদেন্দ্র সিং সিসোদিয়া। মধ্যপ্রদেশ উরজা বিকাশ নিগমের চেয়ারম্যান সিসোদিয়া জানিয়েছেন, 'বিদেশে রাহুল গান্ধীর ঠিকানা জানাতে পারলে নিজের পকেট থেকে এক লক্ষ টাকা পুরস্কার দেব। কয়েক মাস আগেও রাহুল বিদেশে গিয়েছিলেন এবং সেই সময় কংগ্রেস নেতারা বলেছিলেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে গিয়েছেন, যেখান থেকে পুরোপুরি চাঙ্গা হয়ে ফিরবেন। পরে অবশ্য জানা গেল রাহুল থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্যাঙ্কক ও সিঙ্গাপুরে ভ্রমণে গিয়েছিলেন।'
সিসোদিয়ার সাফ কথা, 'কংগ্রেসিরা এবারও বিশ্বাস করছেন যে, ক্লান্ত রাহুল চাঙ্গা হতেই বিদেশে পাড়ি দিয়েছেন। আমার প্রশ্ন, তিনি কোথায় গিয়েছেন? কার সঙ্গে দেখা করেছেন? কী ভাবে চাঙ্গা হচ্ছেন? কতদিন তিনি চাঙ্গা থাকবেন? দেশ এই সব জানতে চায়।'
বিজেপি নেতার এই ঘোষণায় কংগ্রেস মুখপাত্র রবি সাক্সেনা জানিয়েছেন, 'বিজেপি নেতারা রাহুল-আতঙ্কে ভুগছেন। সিসোদিয়া যদি খবরা-খবর নিতে এতই উত্সুক হয়ে থাকেন, তা হলে তাঁর এটাও জানা দরকার যে, রাহুল এসপিজি নিরাপত্তা পেয়ে থাকেন এবং নিরাপত্তা গোষ্ঠী তাঁর গতিবিধি সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল রয়েছে। রাহুলের খোঁজ পেতে ওঁর উচিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ওই এক লক্ষ টাকা দেওয়া।'
উল্লেখ্য, ৪৬তম জন্মদিন পালনের একদিন পরেই বিদেশে কয়েকদিন ছুটি কাটানোর ঘোষণা করেন কংগ্রেস সহ-সভাপতি। গত বছর লোকসভা নির্বাচনের পর ৫৬ দিনের জন্য রাহুলের উধাও হয়ে যাওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। বাজেট অধিবেশনের মাঝামাঝি সংসদে তাঁর অনুপস্থিতি নিয়ে তুমুল শোরগোল করে বিজেপি।

শেয়ার করুন

পাঠকের মতামত