আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বাণিজ্য সম্পর্কের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন

বাণিজ্য সম্পর্কের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন

বাণিজ্য সম্পর্কের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। দুই দেশের মধ্যে সাম্প্রতিক আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে এবং পারস্পরিক পণ্যে আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য উল্লেখযোগ্য পরিমাণে কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আজ সোমবার এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। তার আগে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সপ্তাহব্যাপী টানা আলোচনা হয়। আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে উভয় পক্ষ একমত হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ মে থেকে যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর আরোপিত ১৪৫ শতাংশ শুল্ক কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনবে। একইভাবে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামাতে সম্মত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আলোচনা অব্যাহত রাখতে একটি কাঠামোগত প্রক্রিয়া তৈরি করতে সম্মত হয়েছে উভয় দেশ। আলোচনা পর্যায়ক্রমে চীন, যুক্তরাষ্ট্র কিংবা তৃতীয় কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে বলেও জানানো হয়।

চীনের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন সহকারী প্রধানমন্ত্রী হি লিফেং। যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

উভয় পক্ষ জানায়, ভবিষ্যত আলোচনায় অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুগুলো নিয়ে বিশেষজ্ঞ ও পরামর্শক পর্যায়ে বৈঠকের ব্যবস্থা রাখা হবে। এর মাধ্যমে বাস্তবভিত্তিক সমাধান অনুসন্ধানের পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববাজারে এই অগ্রগতির খবরে ইতিবাচক সাড়া মিলেছে। পর্যবেক্ষকদের মতে, দুই অর্থনৈতিক পরাশক্তির এমন উদ্যোগ বৈশ্বিক বাণিজ্যে স্থিতিশীলতা ফেরাতে বড় ভূমিকা রাখবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত