আপডেট :

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

গণভোটের রায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে যাওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গণভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর শুক্রবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি।

পদত্যাগের জন্য ডেভিড ক্যামেরন তিন মাস সময় নিয়েছেন। অর্থাৎ আগামী অক্টোবরের মধ্যে তিনি দায়িত্ব ছাড়তে যাচ্ছেন।

স্ত্রী সামান্থাকে পাশে রেখে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে বক্তব্য দেওয়ার সময় আবেগতাড়িত হয়ে পড়েন ক্যামেরন। এসময় তিনি বলেন, ‘আমাদের দেশকে পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে যে জাহাজটি আমি মনে করি না আমার পক্ষে আর তার নাবিকের দায়িত্ব পালন করা যথাযথ হবে।’ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আর স্বল্প সময় অবস্থানের বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা রানীকে অবহিত করেছেন বলেও জানান ক্যামেরন।

নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে ক্যামেরন বলেন, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নেইনি। তবে আমি বিশ্বাস করি এখন জাতির স্বার্থে স্থিতিশীল সময় এবং নতুন নেতৃত্বের প্রয়োজন।’

আগামী অক্টোবরে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সময় নতুন প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা ন্যস্ত করবেন বলে জানিয়েছেন ক্যামেরন।

গণভোটে ব্রিটিশ জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘ ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দিয়েছে এবং তাদের এই ইচ্ছাকে অবশ্যই সম্মান জানানো উচিৎ। ব্রিটিশ জনগণের এই ইচ্ছা একটি নির্দেশনা যা অবশ্য প্রতিপালিত হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইইউর সঙ্গে ৪৩ বছরের বন্ধন ছিন্ন করার পক্ষে ভোট দিয়েছে ব্রিটেনের জনগণ। ফল ঘোষণা শুরুর পর থেকে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দরপতন ঘটতে শুরু করেছে। ১৯৮৫ সালের ডলারের বিপরীতে এদিন সর্বোচ্চ দরপতন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত