আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দিয়েছে ভারত

৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দিয়েছে ভারত

ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে আকাশসীমা নিয়ে বিধিনিষেদের কারণে বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ও পশ্চিম ভারতের যে ৩২টি বিমানবন্দর গত কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল তা খুলে দেওয়া হয়েছে।

এগুলোর মধ্যে শ্রীনগর, জম্মু, চন্ডীগড়, অমৃতসর, জয়সলমির, যোধপুর, জামনগর ভুজ-সহ বহু গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, যে ৩২টি বিমানবন্দরকে ১৫ মে পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তা খুলে দেওয়া হয়েছে।

কিন্তু বিমানযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে কথা বলে বা ওয়েবসাইটে তাদের আপডেট দেখেই বিমানবন্দরে যান।

কারণ বিমানবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে প্রথমে ২৪টি বিমানবন্দরের সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল। একদিন পর ৩২টি বিমানবন্দরের সাময়িক বন্ধ ঘোষণা করে বিমানকর্মীদের কাছে নোটিশ জারি করা হয়েছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত