আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

স্বাধীনতা চাইতে পারে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড

স্বাধীনতা চাইতে পারে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড

ব্রিটেনের গণভোটে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার পক্ষে সংখ্যাগরিষ্ঠ রায়ের পর এখন ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যও টিকে থাকবে কিনা-তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।


গণভোটের ফলাফল থেকে বোঝা যায়, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, এবং ওয়েলসেরও একটা অংশের ভোটাররা ইউরোপিয়ান ইউনিয়নের থাকার পক্ষে ভোট দিয়েছেন-যারা ইংল্যান্ড ছাড়া যুক্তরাজ্যের অংশ অন্য তিনটি রাজ্য।


সুতরাং এখন প্রশ্ন উঠছে, ভোটের এই ফলাফলের পর তারা যুক্তরাজ্যের অংশ থাকবে কিনা।


বিশেষ করে স্কটল্যান্ডে দু বছর আগেই স্বাধীনতা প্রশ্নে এক গণভোটে ১০ শতাংশ ভোটের ব্যবধানে যুক্তরাজ্যে থাকার পক্ষের অংশ জয়ী হয়েছিল। উত্তর আয়ারল্যাভন্ডে বহু দশক ধরে স্বাধীন আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের অংশ হবার দাবিতে সশস্ত্র সংগ্রাম চলেছে।

 

যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হবার পর এ ব্যাপারটা অনেক কমে এসেছিল। তাই প্রশ্ন হলো, সেই পুরোনো দাবিগুলো এবার আবারো উঠবে কিনা।


স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টার্জিওন বলেছেন, তারা যুক্তরাজ্য থেকে বেরিয়ে গিয়ে স্বাধীন হবার জন্য আরো একটি গণভোট করতে আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছেন।


তিনি বলেন, দু বছর আগে যে পরিস্থিতিতে প্রথম গণভোট হয়েছিল - সে পরিস্থিতি এখন পুরো পাল্টে গেছে।


‘বৃহস্পতিবারের গণভোটের ফলে স্কটল্যান্ডকে তার ইচ্ছার বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে হবে-যা গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য নয়। তাই এখন স্বাধীনতা প্রশ্নে নতুন গণভোট দরকার।’


উত্তর আয়ারল্যান্ডের সবচেয়ে বড় জাতীয়তাবাদী দল শিন ফেইন-ও বলেছে, আইরিশ প্রজাতন্ত্রের সাথে যুক্ত হবার প্রশ্নে একটি গণভোট করার পক্ষে এখন শক্ত যুক্তি রয়েয়ে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত