আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ব্রিটিশরা আবারও নিজ দেশের হাল ধরেছে: ট্রাম্প

ব্রিটিশরা আবারও নিজ দেশের হাল ধরেছে: ট্রাম্প

ব্রিটিশরা আবারও নিজ দেশের নিয়ন্ত্রণভার গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার যুক্তরাজ্যের ঐতিহাসিক গণভোটে ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ইইউ’র সঙ্গে ৪১ বছরের বন্ধন ছেঁড়ার পক্ষে রায় এসেছে।শুক্রবার গণভোটের ফল প্রকাশের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।গণভোটের ফল প্রকাশের দিনই স্কটল্যান্ডের টার্নবেরিতে নিজের মালিকানার গল্ফ রিসোর্ট পুনরায় চালু করার অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান নিউ ইয়র্কের ধনাঢ্য ব্যবসায়ী ট্রাম্প। মেয়ে ইভাঙ্কা ও ছেলে এরিকও তার সঙ্গে যান। ট্রাম্পের মা স্কটল্যান্ডের অধিবাসী।টার্নবেরিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তারা (যুক্তরাজ্য) পুনরায় তাদের দেশের হাল ধরেছে। দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। এটি খুবই চমৎকার ব্যাপার।”“সারা বিশ্বজুড়েই লোকজন ক্ষুব্ধ। তারা সীমান্ত (নিয়ন্ত্রণ) ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ। তারা সীমান্ত পেরিয়ে আসা এবং তাদের দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া লোকজনদের ওপর ক্ষুব্ধ। তারা কে তাও কেউ জানে না।”বরাবরই যুক্তরাজ্যের ইইউ ত্যাগের পক্ষে মত দিয়ে এসেছেন ট্রাম্প। কয়েক সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি যুক্তরাজ্যের নাগরিক হলে ইইউ ত্যাগের পক্ষে ভোট দিতেন।এ প্রসঙ্গে তিনি বলেন, “এমনটি হতে চলেছে তা আমি আগেই বলেছিলাম এবং আমার মনে হয় এটি একটি দারুণ ব্যাপার। যুক্তরাজ্যে বিভক্তির অবসান হবে।”ব্রিটিশ ভোটারদের রায়কে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, তার নিজের নির্বাচনী প্রচারের সঙ্গে এ রায়ের একটি মিল দেখতে পাচ্ছেন।তিনি বলেন, যুক্তরাজ্যের ভোটাররা ইইউ থেকে তাদের স্বাধীনতা ঘোষণা করেছে এবং নিজেদের রাজনীতি, সীমান্ত এবং অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়েছে।আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে আমেরিকানরাও আবার নিজেদের ‘স্বাধীনতা ঘোষণা’ এবং বিশ্বব্যাপী প্রভাবশালীদের এখনকার বিধিবিধান প্রত্যাখ্যান করে ‘সত্যিকারের পরিবর্তন’ নিয়ে আসার সুযোগ পাবে বলে মন্তব্য করেন ট্রাম্প।“যে পরিবর্তিত পরিস্থিতিতে তারা জনগণের সরকার পাবে, যে সরকার হবে তাদেরই জন্য এবং তাদের দ্বারাই পরিচালিত।”যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রিটিশদের ইইউ ত্যাগ না করার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত