আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

জেলেনস্কি ওয়াশিংটনে এসে ১০০ মিলিয়ন ডলার নিয়ে বেরিয়ে যান: ট্রাম্প

জেলেনস্কি ওয়াশিংটনে এসে ১০০ মিলিয়ন ডলার নিয়ে বেরিয়ে যান: ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে 'বিশ্বের সেরা বিক্রেতা' বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আমি মনে করি জেলেনস্কি বিশ্বের সবচেয়ে বড় বিক্রেতা, আমার চেয়ে অনেক ভালো। তিনি ওয়াশিংটনে আসেন - প্রতিবারই একশ মিলিয়ন ডলার নিয়ে বেরিয়ে যান।

গতকাল শুক্রবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ফক্স নিউজের উপস্থাপক ব্রেট বেয়ারের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি উদ্বিগ্ন যে, ইউক্রেনকে সাহায্যের জন্য কোটি কোটি ডলার 'অপচয়' করা হচ্ছে।

উপস্থাপক ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো এবং কিয়েভের মধ্যে 'শান্তির পথে বাধা'? ট্রাম্প এ নিয়ে কথা বলার পরিবর্তে ইউক্রেনীয় নেতা ভ্লাদিমির জেলেনস্কির সমালোচনা করেন।

তিনি বলেন, জেলেনস্কির সাথে আমার খুব একটা খারাপ সময় কেটেছে, কারণ তার কথা আমার পছন্দ হয়নি। সে ব্যাপারটা সহজ করছিল না। আর আমি সবসময় বলেছি যে, তার কাছে কোনো 'কার্ড' নেই।

ট্রাম্প তার পূর্বসূরী প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভে পাঠানো সাহায্যের তীব্র সমালোচনা করে বলেন, টাকা তো টাকাই। আমাকে বিরক্ত করেছিল -  এটা যেভাবে ছিল তা দেখে আমার ঘৃণা হচ্ছিল, তুমি জানো - ক্ষমা করবেন - রেগে গিয়েছিলাম। ৬০ বিলিয়ন ডলারের চেক দেখে আমার ঘৃণা হচ্ছিল। কংগ্রেস এটা নিয়ে খুবই বিরক্ত। জানো, তারা বলছে, এই সব টাকা কোথায় যাচ্ছে?

জেলেনস্কির আমেরিকান সাহায্যের জন্য লবিং করার ক্ষমতা সময়ের সাথে সাথে আরও 'সঙ্কুচিত' হচ্ছে বলেও মনে করেন ট্রাম্প।

২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ১২৮ বিলিয়ন ডলার দিয়েছে, যার মধ্যে ৬৬.৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তাও রয়েছে।

যদিও ট্রাম্প অতীতে জেলেনস্কি এবং পুতিন উভয়েরই সমালোচনা করেন, কিন্তু তিনি রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ইউক্রেন এবং বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন।

ফেব্রুয়ারিতে ওভাল অফিসে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ট্রাম্প জেলেনস্কিকে মার্কিন সমর্থনের জন্য 'অকৃতজ্ঞ' বলে অভিযুক্ত করেন এবং দাবি করেন, ইউক্রেনীয় নেতা 'তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন'।

কিন্তু এরপর থেকে তিনি ইউক্রেনের প্রতি তার বক্তব্য নরম করেছেন এবং শান্তি চুক্তিতে পৌঁছাতে না পারলে মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।

এর আগে, গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেছে। রাশিয়ার আলোচক দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, উভয় পক্ষই এক হাজার যুদ্ধবন্দীকে ফিরিয়ে দেওয়ার একমত হয়েছে। পাশাপাশি প্রতিটি পক্ষ একটি বিস্তারিত যুদ্ধবিরতি প্রস্তাব প্রস্তুত করার পরে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও একমত হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত