আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

‘আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি, তখন বাংলাদেশ কোন ছাড়! : বিজেপি নেতা

‘আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি, তখন বাংলাদেশ কোন ছাড়! : বিজেপি নেতা

ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বলে মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ রোববার উত্তর ২৪ পরগনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি, তখন বাংলাদেশ কোন ছাড়! চারদিকে ভারত ঘেরা দেশটি আমাদের ওপর নির্ভরশীল। আকাশ, পানি, ব্যবসা-বাণিজ্য—সবই ভারতের হাতে। তারা এটা বোঝা উচিত যে, ভারতের বিরুদ্ধে গেলেই তাদের টিকে থাকা সম্ভব নয়।’

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের ওপর কয়েকটি পণ্যের আমদানি সংক্রান্ত বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর দিলীপ ঘোষ এ মন্তব্য করেন। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড -এর নির্দেশনার পরপরই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে বাংলাদেশি তৈরি পোশাকসহ বেশ কিছু পণ্য শুধুমাত্র নব সেবা (Nhava Sheva) ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। স্থলবন্দর দিয়ে এসব পণ্যের আমদানি বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে—ফলমূল মিশ্রিত পানীয়, কার্বোনেটেড ড্রিংকস, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, তুলার বর্জ্য, পিভিসি ও প্লাস্টিকের তৈরি পণ্য (শিল্পজাত কাঁচামাল বাদে), কাঠের আসবাবসহ আরও কিছু পণ্য।

আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ী স্থলবন্দরগুলোতে এসব পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মাছ, এলপিজি, ভোজ্যতেল, পাথরচূর্ণসহ প্রয়োজনীয় কিছু পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপাল ও ভুটানে রপ্তানির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

ভারতের বাণিজ্যিক এ পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন চীনে এক ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর  নিয়ে মন্তব্য করেন। তিনি ওই অঞ্চলকে ‘সমুদ্রবিচ্ছিন্ন এলাকা’ হিসেবে উল্লেখ করেন, যা ভারতের পররাষ্ট্র মহলে সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ বক্তব্যকে ভারতের পক্ষ থেকে সংযোগ ও সার্বভৌমত্বের প্রশ্নে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত