আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

জো বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন

জো বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারণার প্রভাবশালী মুখ লরা লুমার। তিনি দাবি করেছেন, বাইডেন 'টার্মিনাল ক্যানসারে' আক্রান্ত এবং 'তিনি আগামী দুই মাসের মধ্যেই মারা যেতে পারেন।'

এই মন্তব্য করেছেন বাইডেনের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দেওয়া সাম্প্রতিক ঘোষণার পর, যা অনলাইন সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

লুমার এক্স-এ একাধিক পোস্টে দাবি করেন, 'আমি গত জুলাইয়েই বলেছিলাম বাইডেন টার্মিনাল ক্যানসারে আক্রান্ত। এখন তা প্রমাণিত হচ্ছে।' তিনি জানান, 'আমি চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতির বিষয়ে সঠিক ছিলাম। বাইডেন যখন মারা যাবেন, তখনও প্রমাণ হবে আমি ঠিক ছিলাম। অনেকেই আমার কাছে ক্ষমা প্রার্থনা পাওনা রেখেছে।'

নিজের পূর্ববর্তী বক্তব্যকে জোরদার করতে লুমার ২০২৪ সালের জুলাইয়ে দেওয়া একটি পুরোনো পোস্টও শেয়ার করেন। সেখানে তিনি দাবি করেন, 'বাইডেন মারা যাচ্ছেন।' ওই পোস্টে তিনি বলেন, 'জো বাইডেনের ভাই ফ্র্যাঙ্ক বাইডেন একসময় ভুলবশত মুখ ফসকে বলে ফেলেছিলেন যে প্রেসিডেন্ট টার্মিনাল ক্যানসারে ভুগছেন। এখন সেই কথাই সত্যি প্রমাণিত হচ্ছে।'

লুমারের দাবি, হোয়াইট হাউস বহুদিন ধরে প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসা-সংক্রান্ত তথ্য গোপন করেছে। তিনি হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে রেকর্ড জালিয়াতির অভিযোগও তোলেন। তার ভাষ্য অনুযায়ী, 'বাইডেনের সঙ্গে চিকিৎসকদের একাধিক মধ্যরাতের গোপন বৈঠকের প্রমাণ রয়েছে। লগ চেক করলেই সেগুলো মিলবে।'

তিনি আরও একটি ২০২২ সালের ভিডিও শেয়ার করেন, যেখানে বাইডেন বলেন, 'আমার ক্যানসার আছে।' যদিও সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, প্রেসিডেন্ট বাইডেন তার অতীতে হওয়া ত্বকের ক্যানসারের কথা বলেছিলেন, যা প্রেসিডেন্ট হওয়ার আগেই অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছিল।

লুমার এই ক্যানসার সংক্রান্ত ঘটনাকে 'হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি' বলে অভিহিত করেছেন। তার মতে, বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন পুরো সময়জুড়েই ক্যানসারে আক্রান্ত ছিলেন, কিন্তু প্রশাসন তা চেপে গিয়েছিল।

শেষে লুমার আরও বলেন, 'সবাই বলছে তারা চায় বাইডেন সুস্থ হয়ে উঠুন। কিন্তু বাস্তবতা হলো, তিনি আর সেরে উঠবেন না। আমাদের উচিত এখন বাস্তবতা মেনে নিয়ে এই বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত