আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

গাজায় ‘অবাধ ও ব্যাপক’ সহায়তা নিশ্চিতের আহ্বান জানায় ফ্রান্স

গাজায় ‘অবাধ ও ব্যাপক’ সহায়তা নিশ্চিতের আহ্বান জানায় ফ্রান্স

গাজা উপত্যকায় তাৎক্ষণিকভাবে ‘অবাধ ও ব্যাপক’ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলে প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল বারো।

গতকাল রোববার তার এই আহ্বানের কিছু সময় আগে গাজাবাসির জন্য ‘মৌলিক পরিমাণ’ খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দেন ইসরয়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ পোস্ট করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লিখেন, তিন মাসের কূটনৈতিক চেষ্টার পর অবশেষে ইসরায়েল গাজায় মানবিক সহায়তার পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। কিন্তু, এটি হতে হবে তাৎক্ষণিক, ব্যাপক ও বাধাহীন।

তিনি আরও জানান, এই সহায়তা অবশ্যই গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির অবসান ঘটাবে এবং দুর্ভিক্ষের চূড়ান্ত পরিণতির ইতি টানবে।

এর আগে নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, গাজা উপত্যকায় দুর্ভিক্ষ যেন না ঘটে, তা নিশ্চিত করতে মৌলিক পরিমাণ খাদ্য সহায়তা প্রবেশের অনুমোদন দেওয়া হবে।

গত ২ মার্চ থেকে গাজায় মানবিক সহায়তা অবরোধ করে রাখে নেতানিয়াহু সরকার। এরপর থেকেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ আন্তর্জাতিক নেতারা বারবার সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করে আসছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত