আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও মানবিক সাহায্যে বাধা দেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। গত সোমবার এক যৌথ বিবৃতিতে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ না করে এবং সাহায্যের উপর আরোপিত নিষেধাজ্ঞা না তোলে, তাহলে তাদের বিরুদ্ধে 'জোরালো পদক্ষেপ' নেওয়া হবে।

বিবৃতিতে তিন দেশের নেতা—যুক্তরাজ্যের কাইর স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি—গাজার মানবিক পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে উল্লেখ করেন। তারা জানান, ‘ইসরায়েলের এই অভিযান আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে।’

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান তুরস্ক ও ইরানেরমধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান তুরস্ক ও ইরানের
ইসরায়েল সম্প্রতি ‘অপারেশন গিডিয়োনস চ্যারিয়টস’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে। যার মূল লক্ষ্য গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই অভিযানে অসংখ্য মানুষ মারা গিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী এই তিন দেশ, ইসরায়েলের এই কর্মকাণ্ডকে ‘জঘন্য’ এবং এভাবে আর চলতে দেওয়া যায় না বলে উল্লেখ করেছে। তারা জানায়, ইসরায়েল গাজায় কিছু ট্রাক প্রবেশের অনুমতি দিলেও সেটি মোটেও যথেষ্ট নয়। বরং এটি পরিস্থিতিকে আরও বিপদজনক করে তুলছে।

অস্ত্র নিষেধাজ্ঞার দাবি

যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জুমলট বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা। তিনি বলেন, ইসরায়েলে অল্প কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করা মোটেও যথেষ্ট নয়, বরং এটি পুরোপুরি বন্ধ করতে হবে।
জুমলট আরও জানান, যুদ্ধাপরাধীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক আদালতগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। একই দাবি জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজও। তিনি বলেন,‘ শুধু নেতাদের নয়, বরং পুরো ইসরায়েল রাষ্ট্রকেই জবাবদিহির আওতায় আনতে হবে।’

বিশ্ববিবেক নীরব কেনবিশ্ববিবেক নীরব কেন
এইদিকে যৌথ বিবৃতিতে ২৩টি দেশ ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে—তারা যেন গাজায় অবাধভাবে ত্রাণ পাঠানোর অনুমতি দেয়। বিবৃতিতে বলা হয়েছে, ’গাজার জনগণ এখন অনাহারে ভুগছে। মানবিক সাহায্য কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হওয়া উচিত নয় বলেও জানান তারা।’ 

ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের অপেক্ষা

এই বিবৃতি এমন এক সময় এসেছে, যখন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনার আলোচনা করছেন। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের বড় তিন অর্থনীতির শক্তিশালী দেশকে গাজার পক্ষে অবস্থান নেওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। 
এইদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘৮০ দিনেরও বেশি সময় ধরে গাজায় মানুষের উপর অনাহার ও নিষ্ঠুরতা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি বিশ্ব বিবেকের জন্য লজ্জাজনক।’ 

গাজার পরিস্থিতি ভয়াবহ

গাজার ওপর ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। শুধুমাত্র সোমবারই ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। একদিন আগে আরেক দফা হামলায় প্রাণ হারিয়েছেন ১২৬ জন।
আল জাজিরার পর্যবেক্ষণ বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনও সম্পূর্ণ গাজা দখল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার মনোভাব পোষণ করছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত