আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

গাজা যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি

গাজা যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি

গাজায় সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন—এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ দ্রুত শেষ করতে না পারলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একঘরে করে দিবে। কিন্তু বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মিশ্র সাড়া পাওয়া গেছে, এবং ইসরায়েলি গণমাধ্যম এ দাবিকে অস্বীকার করে পাল্টা প্রতিবেদনও প্রকাশ করেছে।

ওয়াশিংটন পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে জানান, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলি নেতৃত্বকে সরাসরি জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র তাদের আর সমর্থন করবে না। ওই সূত্র বলেছে, ‘আপনারা যদি এই যুদ্ধ শেষ না করেন, আমরা আপনাদের পাশে থাকব না’—এই বার্তা ইসরায়েলকে স্পষ্টভাবে দেওয়া হয়েছে।

ইসরায়েলকে প্রকাশ্যে হুমকি দিলেন বাইডেনইসরায়েলকে প্রকাশ্যে হুমকি দিলেন বাইডেন
মার্কিন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় চলমান যুদ্ধের দ্রুত অবসান চান। সম্প্রতি গাজায় বন্দি থাকা মার্কিন সেনা এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পর এই বক্তব্য দেন লেভিট। উল্লেখযোগ্যভাবে, এডানের মুক্তির প্রক্রিয়ায় ইসরায়েল ছিল না, বরং হামাসের সঙ্গে সরাসরি যুক্তরাষ্ট্রের আলোচনার মাধ্যমেই এডানকে ছাড়া হয়। এই পদক্ষেপও দুই দেশের সম্পর্কের দূরত্বকে নতুন মাত্রা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেন। সফরে তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আরব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গাজায় মানুষ অনাহারে ধুঁকছে, ভয়ংকর সব ঘটনা ঘটছে। এটি আর চলতে দেওয়া যায় না।’

ইসরায়েলের ওপর শুধু যুক্তরাষ্ট্রই নয়, অন্য ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর চাপও বাড়ছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা স্পষ্ট ভাষায় জানিয়েছে, গাজায় ত্রাণ প্রবেশে বাধা এবং নতুন সামরিক অভিযান বন্ধ না হলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে। ব্রিটিশ সরকারের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের মানবিক সহায়তা না দেওয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে।

কিন্তু এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘লন্ডন, অটোয়া ও প্যারিসের নেতারা ৭ অক্টোবরের হামলার জন্য সন্ত্রাসীদের পুরস্কৃত করছে। তারা ভবিষ্যতের জন্য আরও নৃশংসতা আমন্ত্রণ জানাচ্ছে।’ নেতানিয়াহু ইসরায়েলের অবস্থান পুনরায় জানিয়ে বলেন, যুদ্ধ শেষ হবে না যতক্ষণ না শেষ জিম্মিকে মুক্ত করে এবং গাজার নিরস্ত্রীকরণ নিশ্চিত করা যায়।

যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি নেতানিয়াহুর, পাল্টা বিবৃতি হামাসেরযুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি নেতানিয়াহুর, পাল্টা বিবৃতি হামাসের
তবে টাইমস অব ইসরায়েল ট্রাম্প প্রশাসনের হুমকির খবরকে ‘অবাস্তব’ বলে উল্লেখ করেছে। এক মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ত্যাগ করবে—এমন ধারণা ভিত্তিহীন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত