আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

২৩ বছর বয়সেই ২৫ বিয়ে করেছেন ভারতের এক তরুণী

২৩ বছর বয়সেই ২৫ বিয়ে করেছেন ভারতের এক তরুণী

মাত্র ২৩ বছর বয়সেই ২৫টি বিয়ে করেছেন অনুরাধা পাসওয়ান নামের এক তরুণী। কিন্তু ভালোবাসা বা সংসার করার জন্য নয়—লক্ষ্য ছিল প্রতারণা করে অর্থ-সম্পদ হাতিয়ে নেওয়া। রাজস্থানের এই তরুণী অভিনব কায়দায় একের পর এক পুরুষকে বিয়ে করে তাদের সর্বস্ব লুটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় যে, রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বিষ্ণু শর্মা নামের এক যুবকের করা অভিযোগের ভিত্তিতে গত ১৮ মে অনুরাধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ বলেন, অনুরাধা একাই নন, তার সঙ্গে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। সেই চক্রের মূলহোতা হলেন অনুরাধা নিজেই। বিভিন্ন শহরে নতুন নাম ও পরিচয়ে বাসা ভাড়া করে ‘অসহায় গরিব কনে’র চরিত্রে অভিনয় করতেন তিনি। জীবনসংগ্রামের করুণ গল্প শুনিয়ে সহজ-সরল যুবকদের প্রেমের ফাঁদে ফেলতেন।

বিশ্বাস অর্জনের পর বিয়ে হতো মন্দিরে বা বাড়িতে। বিয়ের পর কিছুদিন শ্বশুরবাড়িতে থেকে আপন করে নিতেন সবার মন। এরপর শুরু হতো মূল খেলা—খাবার বা পানীয়র সঙ্গে মিশিয়ে দেওয়া হতো ঘুমের ওষুধ। সবাই অচেতন হয়ে পড়লে লুটে নেওয়া হতো নগদ অর্থ, গয়না ও মূল্যবান জিনিসপত্র। তারপর নিরুদ্দেশ হয়ে যেতেন অনুরাধা।

প্রতারণার এই চক্র অত্যন্ত পেশাদারভাবে কাজ করত। অনুরাধার ছবিসহ জীবনকাহিনি স্থানীয় পাত্র ও পরিবারের কাছে পৌঁছে দিতেন তার দলের সদস্যরা। বিয়ের ব্যবস্থাও করতেন তারা।

সবশেষ ২০ এপ্রিল বিষ্ণু শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনুরাধা। পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে হয় বিয়ের অনুষ্ঠান। কিন্তু বিয়ের দুই সপ্তাহ না যেতেই বাড়ির সোনাদানা, নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেন তিনি। পরে বিষ্ণুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে অনুসন্ধানে নামে পুলিশ। সেখান থেকেই একে একে বেরিয়ে আসে তার অতীত।

বর্তমানে অনুরাধা পুলিশ হেফাজতে আছেন। তার চক্রের অন্য সদস্যদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত