আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

মস্কোয় ব্যাপক ড্রোন হামলা, বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ

মস্কোয় ব্যাপক ড্রোন হামলা, বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ

রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে ব্যাপক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এসব হামলার ফলে  বৃহস্পতিবার চারটি বিমানবন্দরের মধ্যে তিনটিতে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়।

শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন ও রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু বর্তমানে আকাশসীমা খুলে দেওয়া হয়েছে।

মস্কো টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির মুখপাত্র আর্টিওম কোরেনিয়াকো জানান, ডোমোদেদোভো এবং ঝুকভস্কি বিমানবন্দরগুলো অভ্যন্তরীণ এবং বহির্গামী উভয় ধরণের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল।

এই হামলার একদিন আগেই শহরের দিকে আরও ২৭টি ড্রোন ছোড়া হয়েছিল উল্লেখ করে টেলিগ্রামের এক পোস্টে মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, গত রাত ১২টার পর থেকে মস্কোর দিকে ছুটে আসা ২৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার স্থানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন।

গত তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন সংঘাতে প্রতিদিনই পাল্টাপাল্টি ড্রোন হামলা চলছে। কিন্তু মস্কো তুলনামূলকভাবে এ ধরনের হামলা থেকে অনেকটাই নিরাপদ ছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত