আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

সিন্ধু নদীর পানি নিয়ে পাকিস্তানকে কঠোর বার্তা দিলেন নরেন্দ্র মোদি

সিন্ধু নদীর পানি নিয়ে পাকিস্তানকে কঠোর বার্তা দিলেন নরেন্দ্র মোদি

সিন্ধু নদীর পানি নিয়ে পাকিস্তানকে কঠোর বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আজ বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে এক জনসভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতের অধিকার থাকা নদীর পানি আর পাকিস্তান পাবে না। মোদি জানান, ‘যারা ভারতের মাটিতে সিঁদুর মুছে দিতে চেয়েছিল, তাদের মাটিতেই মিশিয়ে দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে আরও জানান, ‘পেহেলগামের হামলা গোটা ভারতকে ব্যথিত করেছে। কিন্তু গোটা বিশ্ব এখন দেখেছে, ভারত কিভাবে ২২ মিনিটে জবাব দিতে পারে। নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’ মোদি দাবি করেন, পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি এখন আইসিইউতে রয়েছে।

সিন্ধু চুক্তি: ইতিহাস ও বর্তমান সংকট

ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৬০ সালে, বিশ্বব্যাংকের মধ্যস্থতায়। এই চুক্তি অনুযায়ী, ভারতের ভেতর দিয়ে প্রবাহিত হলেও সিন্ধুর পানি ব্যবহারে পাকিস্তানকে নির্দিষ্ট পরিমাণ পানি ছাড়ার বাধ্যবাধকতা রয়েছে ভারতের।

আলোচনার কেন্দ্রে সিন্ধুর পানিআলোচনার কেন্দ্রে সিন্ধুর পানি
কিন্তু কাশ্মীর হামলার পর ভারতের এই ঐতিহাসিক চুক্তি স্থগিত করে নয়াদিল্লী। প্রধানমন্ত্রী মোদি এ বিষয়ে বলেন, ‘ভারতের অধিকার থাকা নদীর পানি পাকিস্তানে যাবে না। এখন সেই পানি ভারতেই ব্যবহার হবে, ভারতের কৃষকের জন্য হবে।’

চারদিনের এক যুদ্ধের পর যদিও ভারত এবং পাকিস্তান সীমান্তে সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছেছে, কিন্তু পানি ইস্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাকিস্তান ইতোমধ্যেই ভারতের সিন্ধু চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। বিশ্লেষকদের মতে, সিন্ধু চুক্তি বাতিল করা না হলেও এর কার্যকারিতা স্থগিত করা দুই দেশের সম্পর্ককে আরও তলানিতে ঠেলে দিতে পারে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত